Dhaka ০৫:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

প্রধান নির্বাচক পদে পরিবর্তন চান আশরাফুল

  • ইয়াছিন আলী খান
  • আপডেটের সময়: ০৮:২৮:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩
  • ৪৬৩ সময় দেখুন
8 / 100 SEO Score
print news

ক্রীড়া প্রতিবেদক:পরাক্রমশালী অস্ট্রেলিয়াকে কীভাবে হারাতে হয় সেটা অনেক আগে দেখিয়েছিলেন মোহাম্মদ আশরাফুল। একটি বেসরকারি টিভি চ্যানেলের ধারাভাষ্যকার হয়ে নতুন ভূমিকায় তিনি এবার বিশ্বকাপে এসেছেন। বাংলাদেশের বিশ্বকাপ শেষ হওয়ার দুদিন আগে পুনেতে সাবেক অধিনায়ক আশরাফুল জানালেন, প্রধান নির্বাচক পদে পরিবর্তন আনা জরুরি।

এবারের বিশ্বকাপে ব্যাটিংয়ে চরমভাবে ভুগেছে বাংলাদেশ। টুর্নামেন্টজুড়ে কে কোথায়, কখন খেলবেন সেটা নিশ্চিত ছিল না। শেষ ম্যাচের আগে এনামুল হক বিজয়কে দলে যুক্ত করাটাকেও ভুল সিদ্ধান্ত বলে মনে করেন আশরাফুল। টানা সাত বছর প্রধান নির্বাচকের দায়িত্বে রয়েছেন মিনহাজুল আবেদীন নান্নু। ২০০৫ সালে কার্ডিফে অস্ট্রেলিয়াকে হারানোর নায়ক আশরাফুল বলেন, ‘একজন ব্যক্তি একই পদে এতদিন ধরে আছেন, তার মাথা থেকে একই চিন্তা বের হবে, এটাই স্বাভাবিক।’ তিনি বলেন, ‘প্রধান নির্বাচক লম্বা সময় থাকার পদ নয়। খুব বেশি হলে তিন-চার বছর থাকা যায় এই পদে। এ সময় আমরা এতগুলো কোচ কেন তাহলে বদল করলাম।’

এদিকে আঙুলের ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন অধিনায়ক সাকিব আল হাসান। তার জায়গায় দলে যোগ দিয়েছেন এনামুল হক বিজয়। শেষ ম্যাচে তাকে দলে ডাকা নিয়ে আশরাফুল বলেন, ‘বিজয় এসেছে চারদিনের ম্যাচ খেলে। অস্ট্রেলিয়ার বিপক্ষে দলে থাকলেও সে যে

কতটা ভালো খেলবে, এ নিয়ে আমার সন্দেহ আছে। সে এই ফরম্যাট খেলে আসেনি। একই সঙ্গে সে অস্ট্রেলিয়ার মতো মানসম্মত বোলারদের বিপক্ষেও খেলেনি।’ তিনি বলেন, ‘এসব বিষয় নিয়ে আরও ভালো পরিকল্পনা করা উচিত।’

ঘরোয়া ক্রিকেট থেকে এখনো অবসর নেননি মোহাম্মদ আশরাফুল। তবে বিসিবি চাইলে নির্বাচকের পদে আসতে রাজি বাংলাদেশের সাবেক অধিনায়ক। তিনি জানান, ‘২৬-২৭ বছর ধরে ক্রিকেট খেলছি। ক্রিকেটের সঙ্গে থাকাই আমার ইচ্ছা। এ ধরনের সুযোগ এলে অবশ্যই আমি চিন্তা করব।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

প্রধান নির্বাচক পদে পরিবর্তন চান আশরাফুল

আপডেটের সময়: ০৮:২৮:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩