Dhaka ০৩:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

ফোকাস শুধু পাকিস্তান ম্যাচে – সাকিব

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৩৯:৫২ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩
  • ৪৩২ সময় দেখুন
print news

ক্রীড়া প্রতিবেদক:দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আসেন অধিনায়ক সাকিব আল হাসান। নেদারল্যান্ডসের বিপক্ষে হারের পরও সংবাদ মাধ্যম সামলান তিনি। ইডেন গার্ডেন্সে মঙ্গলবার পাকিস্তানের মুখোমুখি হবে সাকিবের দল। ওই ম্যাচের আগেও সংবাদ সম্মেলনে আসেন দেশ সেরা ক্রিকেটারখ্যাত সাকিব।

ছয়দিনের মধ্যে তিনবার সাকিবকে সামনে পাওয়ায় সাংবাদিকদের জমে থাকা প্রশ্ন শেষ হয়ে আসার কথা। তবু যেন শেষ নেই প্রশ্নের। কোন বিশ্বকাপেই বাংলাদেশ কেন ভালো খেলে না? বিশ্বকাপের ব্যাটিং বান্ধব উইকেটের সঙ্গে মিরপুরের উইকেটের পার্থক্য আছে। এটা ভালো করতে না করার কারণ কিনা? এমন সব প্রশ্নেরও মুখোমুখি হয়েছেন বাংলাদেশ অধিনায়ক।

জবাবে সাকিব জানিয়েছেন, স্মৃতি হাতড়ে অনেক পেছনে তিনি ফিরতে চান না। ভাবতে চান না সুদূর ভবিষ্যত নিয়েও। তিনি এবং তার দল কেবল পাকিস্তানের বিপক্ষে মঙ্গলবারের ম্যাচ নিয়ে ভাবছেন। সাকিব মনে করেন, বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা শেষ হলেও তাদের এখনও পাওয়ার আছে অনেক কিছু।

সাকিব বলেছেন, ‘আমাদের লক্ষ্য আগামী ম্যাচে খেলা। জয়ের জন্য চেষ্টা করা এবং সেরাটা দিয়ে দুই পয়েন্ট পাওয়া। টিম মিটিংয়ে আমরা দলের অবস্থা নিয়ে আলোচনা করেছি। সকলেই এই পরিস্থিতি থেকে বের হওয়ার পথ খুঁজছে। আমি এখন দলকে বিচার করতে চাই না। আমাদের কালকের ম্যাচটি জিততে হবে।’

পাকিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে টিম মিটিং করেছেন সাকিবরা। নিজেদের উজ্জীবিত করার চেষ্টা করেছেন বলেও উল্লেখ করেছেন। তবে তার মতে, নিজেকে উজ্জীবিত করার কাজটা নিজেকেই করতে হবে, ‘এখনও অনেক খেলা বাকি। আমাদের ম্যাচ জিততে হবে। যাতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারি। এটাই এখন আমাদের গুরুত্বপূর্ণ লক্ষ্য। সেজন্য যার যার জায়গা থেকে নিজেদের উজ্জীবিত করতে হবে। ফর্মে ফিরতে, ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে ভালো করতে ওই খেলোয়াড়ই পারে নিজেকে উজ্জীবিত করতে।’

নেদারল্যান্ডসের বিপক্ষে হারের পর ক্রিকেটারদের ভেঙে পড়া স্বাভাবিক। সাকিব জানিয়েছেন, সবারই খারাপ লেগেছে। কিন্তু খারাপ লাগা নিয়ে পড়ে থাকলে তো চলবে না। পাকিস্তানের বিপক্ষে জয়ের জন্য খেলতে হবে। বাংলাদেশের মতো টানা চার ম্যাচ হেরে ব্যাড প্যাচে আছে পাকিস্তান। তারাও ম্যাচটি জিততে মরিয়া থাকবে বলেও মনে করিয়ে দিয়েছেন সাকিব।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

ফোকাস শুধু পাকিস্তান ম্যাচে – সাকিব

আপডেটের সময়: ০৮:৩৯:৫২ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩