Dhaka ১১:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

বগুড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক কলেজ শিক্ষার্থী ছুরিকাঘাত আহত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৫৯:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪
  • ২৮৫ সময় দেখুন
print news

মোঃ হারুন অর রশিদ,বগুড়া প্রতিনিধি:গতকাল বুধবার ( ২০ মার্চ) সন্ধ্যায় ইফতার শেষে যাওয়ার পথে শরীরে ধাক্কা লাগার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বগুড়ায় রনি আহমেদ (১৮) নামের এক কলেজ শিক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। জড়িতদের শনাক্তে ও গ্রেপ্তার করতে মাঠে নেমেছে পুলিশ।

বগুড়া শহরের কলোনী বেলজিয়াম মাঠ এলাকায় ছুরিকাঘাতে আহত শিক্ষার্থীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রনি আহমেদ সারিয়াকান্দি উপজেলার মাধুরাপাড়া এলাকার আমজাদ হোসেনের ছেলে এবং বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউটের ১ম বর্ষের শিক্ষার্থী।

এ তথ্য নিশ্চিত করে বগুড়ার বনানী পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর আশরাফ আলী স্থানীয়দের বরাত দিয়ে জানান, ইফতার পর রনি ও তার বন্ধুরা মেসের দিকে যাচ্ছিলো। চলার পথে একজনের সাথে তাদের ধাক্কা লাগলে বাকবিতণ্ডা হয়। এসময় শিক্ষার্থী রনিকে ধাক্কাধাক্কি করে থাপ্পড় মারে অপরিচিত যুবকরা। রনিকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

গুরুতর আহত রনিকে তার বন্ধুরা হাসপাতালে ভর্তি করে। ওই শিক্ষার্থীর পিঠে কয়েকটি ছুরিকাঘাতের জখমের চিহ্ন রয়েছে। বর্তমান তার অবস্থা আশংকামুক্ত।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

বগুড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক কলেজ শিক্ষার্থী ছুরিকাঘাত আহত

আপডেটের সময়: ০৮:৫৯:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪