Dhaka ০৯:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

বগুড়ায় মোবাইল চুরির অপরাধে এক যুবককে পিটিয়ে হত্যা

print news

মোঃ হারুন অর রশিদ,বগুড়া প্রতিনিধি: বগুড়া সদরে মোবাইলফোন চুরির অভিযোগে সাওয়াল (২৫) নামের এক অটোরিকশাচালককে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার (১৪ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় মেয়েসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত সাওয়াল বগুড়া সদর উপজেলা শহরতলির ছোট কুমিড়া পশ্চিমপাড়ার আজিজুল হকের ছেলে। শুক্রবার (১৫ মার্চ) দুপুরে মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই নিহত সাওয়ালের বাবা আজিজুল হক পাঁচজনের নাম উল্লেখ করে সদর থানায় মামলা করেন। গ্রেফতাররা হলেন নিহতের প্রতিবেশী রেজাউল করিম, তার স্ত্রী সানু বেগম ও মেয়ে আশা খাতুন। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) জালাল উদ্দিন।

তিনি জানান, সাওয়ালের প্রতিবেশী রেজাউলের বাসা থেকে কয়েকদিন আগে একটি স্মার্টফোন চুরি হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনি সাওয়ালকে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বাড়ি থেকে ডেকে নেন। পরে বাড়ির পাশের একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রেখে রেজাউল, তার স্ত্রী ও মেয়ে সাওয়ালকে পিটিয়ে গুরুতর জখম করেন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় করা মামলার পর রাতেই অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ।

ইন্সপেক্টর জালাল উদ্দিন জানান, আসামিদের কারাগারে পাঠানো হয়েছে। মামলার আরও দুই আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

বগুড়ায় মোবাইল চুরির অপরাধে এক যুবককে পিটিয়ে হত্যা

আপডেটের সময়: ০৩:৪৩:৫১ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪