Dhaka ০২:১২ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

বগুড়ার শাজাহানপুরে থানায় ঢুকে পুলিশকে মারপিট করে আসামি ছিনতাইয়ের চেষ্টা- ইউপি চেয়ারম্যান সহ গ্রেপ্তার ৯

print news

বগুড়ার শাজাহানপুরে থানায় ঢুকে পুলিশকে মারপিট করে আসামি ছিনতাইয়ের চেষ্টায় একাধিক মামলার আসামি শাহজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাঝিড়া ইউপি চেয়ারম্যান নুরুজ্জামানসহ ৯ জনকে গ্রেফতার করেছে শাজাহানপুর থানা পুলিশ।

গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে থানা ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। ঘটনার আগে ও পরে অভিযান চালিয়ে দু’টি পিস্তল, সাত রাউন্ড গুলি, দু’টি বার্মিজ চাকু, দুই বোতল ফেন্সিডিল উদ্ধারসহ ৩৬টি মোটরসাইকেল জব্দ করে পুলিশ। সন্ত্রাসীদের হামলায় এক এসআইসহ চার পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করেছে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আনিছুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল গতকাল শনিবার রাত ৯টায় আড়িয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে দু’টি বার্মিজ চাকুসহ একাধিক মামলার আসামি আড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিঠুনকে আটক করে। মিঠুনকে আটকের পর রাত ১০টার দিকে মাঝিড়া ইউপি চেয়ারম্যান একাধিক মামলার আসামি নুরুজ্জামানসহ ৩৫-৪০ জনের একদল উচ্ছৃঙ্খল ব্যক্তি শাজাহানপুর থানায় ঢুকে পুলিশ সদস্যদের সাথে বাকবিতন্ডায় জড়ায় এবং মিঠুনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সংবাদ পেয়ে টহল ডিউটিতে থাকা শাজাহানপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম সাথে সাথে থানায় ফিরে আসেন। এসময় নুরুজ্জামানসহ তার অনুসারীরা থানা ভবনের সিঁড়িতে বসে পড়ে। এমতাবস্থায় ওসি তাদেরকে সরে দাঁড়াতে বললে তারা ওসিকে ধাক্কা দেয় এবং পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। তাদের হামলায় এক এসআইসহ চার পুলিশ আহত হন। পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠলে নুরুজ্জামান ও তার অনুসারীরা থানা ক্যাম্পাস থেকে পালিয়ে যায়। নুরুজ্জামান ও তার অনুসারীরা সংঘবদ্ধ হয়ে ফের পুলিশের ওপর আক্রমণ চালাতে উপজেলার বান্নিঘাটা এলাকায় নুরুজ্জামানের মাটির বাড়ির কাছে অবস্থান নিয়েছে এমন সংবাদ পেয়ে জেলা পুলিশ, থানা পুলিশ, র‌্যাব ও ডিবি পুলিশ সদস্যরা অভিযানে নামেন। অভিযানে নুরুজ্জামান, ওহাবুজ্জামান নাঈম, নাজমুল, বোরহানসহ ৯ জনকে আটক করা হয়। অভিযানকালে দু’টি পিস্তল, সাত রাউন্ড গুলি, দু’টি বার্মিজ চাকু, দুই বোতল ফেন্সিডিল উদ্ধারসহ ৩৬টি মোটরসাইকেল জব্দ করা হয়।

শাজাহানপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, সন্ত্রাসী কায়দায় থানায় ঢুকে কর্তব্যরত পুলিশ সদস্যদের মারপিট করে আসামি ছিনতাই চেষ্টায় মাঝিড়া ইউপি চেয়ারম্যান নুরুজ্জামানসহ ৯ জনকে গ্রেফতার করা হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়ের হয়েছে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

বগুড়ার শাজাহানপুরে থানায় ঢুকে পুলিশকে মারপিট করে আসামি ছিনতাইয়ের চেষ্টা- ইউপি চেয়ারম্যান সহ গ্রেপ্তার ৯

আপডেটের সময়: ১২:৩২:১৪ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪