Dhaka ০৭:৪১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

বগুড়ার শেরপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ২,আহত ২১

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:৪৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
  • ২০৯ সময় দেখুন
print news

মোঃ মাসুদ রানা,স্টাফ রিপোর্টার: বগুড়ার শেরপুরে মর্মান্তিক শেরপুর কাজিপুর বাইপাস সড়কে দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন এবং অন্তত ২১ জন আহত হয়েছে।
আজ শুক্রবার (২১ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার শেরপুর- কাজিপুর সড়কের রনবীরবালা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- খামারকান্দি ইউনিয়নের ঝাজর গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে হারুন অর রশিদ (৪৮) এবং হোসনাবাদ গ্রামের হানিফ উদ্দিন (৩৬)।
আহতদের মধ্যে পরিচয় পাওয়া গেছে – সুন্দরী (৪৫), বাসন্তী (৫০), সন্তোসী (৫০), আসমা বসরী (৫০), সরস্বতী (৫০), চায়না (৪০), সাবিত্রি বালা (৪৫), বাসন্তী রানী (৫২), সাগরিকা রানী (৫০), চায়না বালা (৫০), সুনীল কুমার (৫০), সন্তোষ কুমার (৪৮), পবিত্র কুমার (৫২) ও আব্দুস সাত্তার (৬০)। বাকি ৭ জনের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও আহতদের বরাতে জানা যায়, ঝাজর গ্রামের একদল শ্রমিক কাজের উদ্দেশ্যে ভটভটিতে করে শেরপুরের দিকে যাচ্ছিলেন। তাদের পেছনে ছিল একটি দ্রুতগতির ট্রাক। পথিমধ্যে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে পথচারী হানিফ উদ্দিনকে চাপা দেয়।

এরপর সেটি ভটভটিকেও সজোরে ধাক্কা দেয়, ফলে সেটিতে থাকা শ্রমিকরা ছিটকে পড়ে যান। এতে ঘটনাস্থলেই মারা যান পথচারী হানিফ উদ্দিন ও ভটভটির যাত্রী হারুন অর রশিদ।
দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেন। স্থানীয়দের সহায়তায় আহতদের শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

শেরপুর থানা পুলিশের উপ- পরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায় এবং যান চলাচল স্বাভাবিক করে। ট্রাকটিকে জব্দ করা হয়, তবে চালক পালিয়ে গেছে। লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

বগুড়ার শেরপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ২,আহত ২১

আপডেটের সময়: ০৪:৪৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫