Dhaka ০৬:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

বগুড়ার শেরপুরে হাইওয়ে পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

print news

মোঃ হারুন অর রশিদ,বগুড়া জেলা প্রতিনিধি: সোমবার রাতপৌনে বারোটার দিকে বগুড়ার শেরপুরে হাইওয়ে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শেরপুর উপজেলার কোটপাড়া এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে চেকপোস্ট অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী থানার দক্ষিণ বাঁশজানী গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে মোঃ শাহ আলী (৪৪) এবং ছবুর উদ্দিনের ছেলে মোঃ হাসানুর রহমান শান্ত (২১)।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক (নি.) মোঃ আজিজুল ইসলাম জানান, জিডি নং–৭২২ ও এনপিসিসি নং–২২৭/২০২৫ এর ভিত্তিতে তারা মাদকবিরোধী অভিযানে বের হন। অভিযানে শিক্ষানবিশ সার্জেন্ট মোকলেছুর রহমান, কনস্টেবল মনির হোসেন, ইউনুছ ও ড্রাইভার কনস্টেবল হাবিবুর রহমান অংশ নেন।

অভিযান চলাকালে “ফাইভ স্টার পরিবহন” এর একটি যাত্রীবাহী বাস (রেজি: ঢাকা মেট্রো-ব-১৩-১৫৭৮) থামিয়ে তল্লাশি চালানো হয়। বাসের পেছনের সিটে থাকা দুই যাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে মোঃ শাহ আলীর কাছ থেকে থাকা নেভি ব্লু রঙের স্কুল ব্যাগ থেকে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় অপর আসামি হাসানুর রহমান শান্ত স্বীকার করেন, তারা গাঁজা গাজীপুর এলাকায় বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন।

ঘটনাস্থলে উপস্থিত তিনজন স্বাক্ষীর সামনে টর্চলাইটের আলোতে ব্যাগ খুলে মাদক দ্রব্য জব্দ করা হয়। পরে সরকারী ডিজিটাল ওজন মেশিনে ওজন করে তা নিশ্চিত হওয়া যায়। জব্দকৃত গাঁজার মধ্য থেকে ২০০ গ্রাম নমুনা হিসেবে রাসায়নিক পরীক্ষার জন্য সংরক্ষণ করা হয়েছে।

আসামিদের বিরুদ্ধে শেরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কো‌র্টে প্রেরণ করা হ‌য়ে‌ছে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

বগুড়ার শেরপুরে হাইওয়ে পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেটের সময়: ১০:৫৩:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫