
মোঃ হারুন অর রশিদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শেরপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে রাস্তায় পড়ে গেলে পেছনে থাকা ট্রাকের চাপায় ২জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো একজন গুরুতর আহত হয়েছে। নিহতরা হলেন, খানপুর ইউনিয়নের কয়েরখালী গ্রামের বাদশার ছেলে নাঈম (২১) ও সিদ্দিকের ছেলে সেলিম (২২)। এ ঘটনায় একই এলাকার লিটনের ছেলে রিফাত রহমান (২১) গুরুতর আহত হয়েছে।
বুধবার (১২ই মার্চ) সন্ধা ৬টার দিকে শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া এলাকার ফাল্গুনী হোটেলের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
কয়েরখালি বাজার এলাকার মোটরসাইকেল মেকার সাব্বির হোসেন ও স্থানীয়রা জানান, বিকেলে কয়েরখালি বাজার থেকে তিনজন মোটরসাইকেল নিয়ে শেরপুরে ঘুরতে যায়। ইফতারের আগে দ্রুতগতিতে মোটরসাইকেল নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল। এ সময় শেরুয়া বটতালা ফাল্গুনী হোটেলের সামনে একটি প্রাইভেটকারকে অভারটেক করতে নিয়ে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তায় পড়ে যায়। এ সময় পেছন থেকে একটি অজ্ঞাত ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নাঈম নিহত হয়।
এ বিষয়ে জিতু জানান, শেরপুর থেকে বাসায় যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায়র খবর পেয়ে এগিয়ে গিয়ে দেখতে পাই আমার বন্ধুরা। সেখান থেকে তাদেরকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। কর্তব্যরত চিকিৎসক নাঈমকে মৃত ঘোষনা করে। অন্য দুজনকে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে সেলিম নামের আরেকজনের মৃত্যু হয়।
এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আজিজুল হক জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
প্রতিবেদকের নাম 




















