Dhaka ০৩:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

বগুড়া শেরপুরে সরকারি রাস্তা দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে উপজেলা প্রশাসন

print news

মোঃ হারুন অর রশিদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শেরপুরের শেরুয়া বটতলা-ভবানীপুর সরকারি রাস্তা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন। শনিবার (২২ই মার্চ) বিকেল সাড়ে ৩টায় শেরুয়া বটতালা বাজার এলাকায় পরিচালিত এই উচ্ছেদ অভিযানে সকল অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিক খানের নির্দেশনায় অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম রেজাউল করিম।
অভিযানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আব্দুল মজিদ, সহকারি প্রকৌশলী আব্দুর রশিদ, শেরপুর থানা উপ-পরিদর্শক তোফাজ্জল হোসেন ও সংগীয় ফোর্স। শাহ-বন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মাওলানা আবুল কালাম আজাদ, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম।
স্থানীয়রা এ অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, সরকারি জায়গা দখল করা ঠিক না, আগে থেকে নোটিশ দেওয়ার পরও না ভাঙ্গায় স্থাপনাকারীদের প্রতি ক্ষোভ জানান তারা।

সহকারি কমিশনা (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম রেজাউল করিম বলেন, সরকারি জায়গা দখলমুক্ত রাখতে আমরা নিয়মিত এ ধরনের অভিযান চালিয়ে যাচ্ছি।কেউ অবৈধভাবে সরকারি জায়গা দখল করতে পারবে না। সকল অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হচ্ছে। এসব স্থাপনা দীর্ঘদিন ধরে রাস্তার জায়গা দখল করে করায় জনদুর্ভোগ সৃষ্টি হয়েছিল। সরকারি জায়গা দখলের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নাগরিকদের সরকারি জায়গা দখল না করার আহ্বান জানিয়েছেন।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

বগুড়া শেরপুরে সরকারি রাস্তা দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে উপজেলা প্রশাসন

আপডেটের সময়: ০৪:১৬:০২ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫