Dhaka ০৫:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

বরগুনার তালতলী থেকে ককটেল উদ্ধার বিএনপির ৫ নেতাকর্মী গ্রেফতার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৪৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩
  • ৪৪০ সময় দেখুন
print news

আমতলী (বরগুনা) প্রতিনিধি:বরগুনার তালতলীতে অবরোধে নাশকতার পরিকল্পনার অভিযোগে পাঁচ বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তিন বিএনপি নেতাকর্মীর কাছ থেকে নাশকতায় ব্যবহৃত ৫টি ককটেল উদ্ধার করা হয়।
মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়। এর আগে সোমবার রাতে দুজনকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, বিএনপি তিন দিনের অবরোধ ঘোষণা করে। অবরোধ বাস্তবায়নে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এসএম হুমায়ূন আহমেদ, উপজেলা যুবদলের সদস্য শাহরিয়ার নাঈম নাশকতার পরিকল্পনা করছিল। এ অভিযোগে সোমবার রাতে তাদের গ্রেফতার করা হয়।
তাদের দেয়া তথ্যমতে, মঙ্গলবার ভোরে উপজেলার ফায়ার সার্ভিস সড়কে অভিযান চালিয়ে নাশকতার চেষ্টাকালে ৫টি অবিস্ফোরিত ককটেলসহ বিএনপির কর্মী মো. রুবেল, নান্টু ও মাসুমকে গ্রেফতার করা হয়।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম খান বলেন, দুইজনকে নাশকতা করার পরিকল্পনার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বাকি তিনজনসহ বিএনপি-জামায়াতের একাধিক নেতাদের অজ্ঞাত আসামি করে উপ-পরিদর্শক মামুন বাদী হয়ে বিস্ফোরক আইনে মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

বরগুনার তালতলী থেকে ককটেল উদ্ধার বিএনপির ৫ নেতাকর্মী গ্রেফতার

আপডেটের সময়: ০৮:৪৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩