Dhaka ০৩:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

বাংলাদেশের দুর্বলতা খুঁজে আঘাত করতে চায় পাকিস্তান

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৪১:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩
  • ৫০২ সময় দেখুন
print news

স্পোর্টস ডেস্ক:বড় স্বপ্ন দেখিয়ে বিশ্বকাপে যাওয়া বাংলাদেশ ক্রিকেট দল ছয় ম্যাচের মাত্র একটিতে জয় পেয়েছে। শেষ পাঁচ ম্যাচে হেরেছে সাকিবের দল। আইসিসির সহযোগী দেশ নেদারল্যান্ডস পর্যন্ত হারের লজ্জায় ডুবিয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের।

হারের বৃত্তে থাকা একটি দলের শক্তির জায়গা খুঁজে পাওয়া দুষ্কর। সবটায় তো দুর্বল জায়গা মনে হয়। বাংলাদেশ দল ছয় ম্যাচের কোনটিতেই ব্যাট হাতে ভালো করতে পারেনি। অধিকাংশ ম্যাচেই নতুন বলে বোলাররা হতাশ করেছেন। ফিল্ডিংও হয়েছে খুব বাজে। তবে পাকিস্তানের হেড কোচ গ্রান্ট ব্রাডবার্ন বলেছেন, বাংলাদেশ দলের শক্তির জায়গা সম্পর্কে তারা অবগত।

ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে ব্রাডবার্ন বলেছেন, ‘আসরে অংশ নেওয়া ১০ দলই কোয়ালিটি সম্পন্ন। জিততে হলে আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। আমরা যদি তিন বিভাগে ভালো ক্রিকেট খেলতে পারি তাহলে যেকোন দলকে হারাতে পারবো। আমরা বাংলাদেশ দলকে অনেক সম্মান করি। তারা ভালো দল।’

বাংলাদেশ দলের বিপক্ষে পরিকল্পনা সম্পর্কে ব্রাডবার্ন বলেছেন, ‘আমরা আশা করছি, তাদের দুর্বল জায়গাগুলো খুঁজে বের করতে পারব। আমরা তাদের শক্তির দিক সম্পর্কে অবগত। বাংলাদেশ ম্যাচের জন্য আমরা ভালো প্রস্তুতি নিয়েছি। আমরা একসঙ্গে ভালো ক্রিকেট খেলতে মুখিয়ে আছি।’

বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার আশা শেষ বাংলাদশের। পাকিস্তানের আশাও একপ্রকার শেষ। তবে নানান সমীকরণে টিকে আছে তারা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১ উইকেটে হেরেছে পাকিস্তান। ওই হার দলকে মানসিকভাবে বিপর্যস্ত করেছে বলে উল্লেখ করেছেন পাকিস্তানের কোচ।

এছাড়া তিনি দাবি করেছেন, পাকিস্তান বিশ্বকাপের ফেবারিট হয়ে আসরে অংশ নেয়নি। সেরা দলগুলোর চেয়ে বেশ কিছু জায়গায় পিছিয়ে থেকেই আসর শুরু করেছেন তারা। গত এপ্রিলে ব্রাডবার্ন যখন পাকিস্তানের কোচ হয়েছিলেন, তখন দলটি র‌্যাঙ্কিংয়ে পাঁচে ছিল। বিশ্বকাপের আগে আগে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আসলেও বেশ ঘাপলা ছিল বলে ইঙ্গিত করেছেন পাকিস্তানের কিউই কোচ।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

বাংলাদেশের দুর্বলতা খুঁজে আঘাত করতে চায় পাকিস্তান

আপডেটের সময়: ০৮:৪১:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩