Dhaka ১২:১৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

বাংলাদেশ ও ভারতীয় নৌবাহিনীর অংশগ্রহণে যৌথ টহল

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:০৮:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
  • ২১৩ সময় দেখুন
print news

মো. মাসুদ রানা: বঙ্গোপসাগরে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ও ভারতীয় নৌবাহিনীর অংশগ্রহণে যৌথ টহল ‘করপ্যাট’ ও দ্বিপাক্ষিক মহড়া ‘বঙ্গোসাগর’

১০ মার্চ ২০২৫  বঙ্গোপসাগরে বাংলাদেশ ও ভারতীয় সমুদ্রসীমার নির্ধারিত এলাকায় দুই দেশের নৌবাহিনী জাহাজ এর অংশগ্রহণে ৬ষ্ঠ বারের মতো অনুষ্ঠিত হচ্ছে যৌথ টহল ‘করপ্যাট’- Coordinated Patrol (CORPAT)  ও ৪র্থ দ্বিপাক্ষিক মহড়া ‘বঙ্গোসাগর’ (BONGOSAGOR)। কমান্ডার ফ্লোটিলা ওয়েস্ট এর

তত্ত্বাবধানে এ যৌথ টহল ও মহড়া ১০ মার্চ ২০২৫ তারিখ হতে শুরু হয়েছে এবং আগামী ১২ মার্চ ২০২৫ তারিখ পর্যন্ত চলমান থাকবে। যৌথ এ টহল ও মহড়ায় অংশ নিয়েছে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা আবু উবাইদাহ (BNS ABU UBAIDAH) ও একটি মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফ্ট।

অন্যদিকে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস রানভীর (INS RANVIR) ও একটি হেলিকপ্টার এ টহল ও মহড়ায় অংশ নিচ্ছে।

বাংলাদেশ ও ভারতের মধ্যে ২০১৮ সাল থেকে এই যৌথ টহল অনুষ্ঠিত হয়ে আসছে। দুই দেশের নির্ধারিত সমুদ্র এলাকায় অবৈধভাবে মৎস্য আহরণ, চোরাচালান, মানবপাচার, জলদস্যুতা এবং মাদক পাচারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিরসনের লক্ষ্যে এ যৌথ টহল ও মহড়া অনুষ্ঠিত হচ্ছে। এর মাধ্যমে দুই দেশের নিজ নিজ জলসীমায় সমুদ্র বিষয়ক অপরাধ সম্পর্কিত তথ্য আদান-প্রদান, তথ্যাদির সঠিক ব্যবস্থাপনা, সমুদ্রপথে অবৈধ কার্যক্রম পরিচালনাকারী জাহাজসমূহ চিহ্নিতকরণ ও বিভিন্ন অপরাধ নিরসনকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি আঞ্চলিক সমুদ্র নিরাপত্তা, সমুদ্র নিরাপত্তার ঝুঁকি মোকাবিলা ও সমুদ্র অর্থনীতির উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে বলে আশা করেন সংশ্লিষ্টরা।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

বাংলাদেশ ও ভারতীয় নৌবাহিনীর অংশগ্রহণে যৌথ টহল

আপডেটের সময়: ০৫:০৮:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫