Dhaka ০৪:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

বাংলা নববর্ষ বর্ষবরণ উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

print news

মো. মাসুদ রানা,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: বাংলা নববর্ষ বর্ষবরণ উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়।
সোমবার সকাল ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসন খেলার মাঠে বৈশাখী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় কলাপাড়ার বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রী ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পোশাক ও সাজে সজ্জিত হয়ে অংশ নেয়। এরপর কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের আয়োজনে পান্তা-ইলিশ উৎসব অনুষ্ঠিত হয়।

কলাপাড়া উপজেলা বিএনপি’র পক্ষ থেকেও বর্ণাঢ্য রেলির আয়োজন করা হয়েছে। রেলিতে গ্রাম বাংলার ঐতিহ্য সহ শেখ হাসিনার ব্যঙ্গচিত্র/প্লে কার্ড প্রদর্শন করতে দেখা যায়। রেলি শেষে দলীয় কার্যালয়ের সামনে কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার বাঙালির ঐতিহ্য ধরে রাখতে সর্বসাধারণকে ঐক্যবদ্ধভাবে পহেলা বৈশাখ শান্তিপূর্ণভাবে উপভোগ করার জন্য আহব্বান জানান। তিনি আরো জানান বিকেলে এক প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করা হয়েছে সবাইকে হাই স্কুল মাঠে খেলা দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে রেলির সমাপ্তি ঘোষণা করেন।

এছাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে হাঁস ধরা, কলাগাছের মাথা থেকে কলসি নেয়ার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বৈশাখী আনন্দ শোভাযাত্রায় অংশ নেয়া শিশুরা জানায়, এবছর উৎসব মুখর পরিবেশে তারা বৈশাখের শোভাযাত্রায় অংশ নিতে পেরে অনেক আনন্দিত।
###
১৪-৪-২৫

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

বাংলা নববর্ষ বর্ষবরণ উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

আপডেটের সময়: ০৩:১৫:০৯ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫