Dhaka ০১:০৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

বালিয়াকান্দিতে নয় বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা

print news

জুয়েল রানা,বিশেষ প্রতিনিধি,বালিয়াকান্দি: রাজবাড়ীর বালিয়াকান্দি জামালপুরের নলিয়া ছাবনিপাড়া গ্রামে নানা বাড়ি বেড়াতে আসা ৯ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা চালানোর অভিযোগ ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৮ মার্চ) সকালে বিষয়টি  নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এস আই) তুষার।
গ্রেফতারকৃত আসামি হল- জহুর মোল্লা (৬০)। সে বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের ছাবনিপাড়া গ্রামের মৃত জলিল মোল্লার ছেলে।

এর আগে শুক্রবার দিবাগত মধ্যরাতে ভুক্তভোগী ওই শিশুর নানি নাসরিন আক্তার বাদী হয়ে বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করেছেন।
মামলার বাদী নাসরিন আক্তার বলেন তার নাতনি যশোর একটি মহিলা মাদ্রাসার প্রথম শ্রেণিতে পড়ে। ওদের বাড়ি বহরপুর ইউনিয়নের বাজার বেতেঙ্গা গ্রামে। ওর বাবা একজন মৎস্যজীবী। ও পরিবারের সঙ্গে যশোরেই থাকে। সেখান থেকে গত ২৭ ফেব্রুয়ারিে এখানে বেড়াতে আসে। তিনি আরও বলেন, গত বৃহস্পতিবার তার নাতনি বেলা ১১ টার দিকে বাড়ির পাশে খেলতে যায়। সেখান থেকে জহুর মোল্লা তাকে জোড় করে কাঁধে করে পাশের একটি মাঠের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালায়।

তদন্তকারী কর্মকর্তা এস আই তুষার  জানান, এ ঘটনায় ভিকটিমের নানি বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার অভিযুক্ত আসামিকে গ্রেফতার করেছেন। ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠাবেন।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

বালিয়াকান্দিতে নয় বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা

আপডেটের সময়: ০৮:৫৫:০৪ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫