Dhaka ১১:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

বালিয়াকান্দিতে ভোটকেন্দ্র পাহারা অবস্থায় এক গ্রাম পুলিশ সদস্যের রহস্যজনক  মৃত্যু

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:০৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪
  • ২৭৬ সময় দেখুন
print news

জুয়েল রানা,উপজেলা প্রতিনিধি,বালিয়াকান্দি: রাজবাড়ী বালিয়াকান্দিতে ভোট কেন্দ্র পাহারা অবস্থায় এক গ্রাম পুলিশ সদস্যের রহস্যজনক মৃত্যু হয়েছে ।শনিবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় বালিয়াকান্দি উপজেলার চর আরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের কাঠ বাগান থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। তিনি ওই ভোটকেন্দ্রের পাহারায় ছিলেন।

রনজিৎ কুমার দে (৪৫)বালিয়াকান্দি উপজেলার চরআড়কান্দি গ্রামের শিবেন্দ্রনাথ দের ছেলে।
এলাকাবাসী জানান, বালিয়াকান্দি উপজেলার চর আরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র হিসেবে নির্ধারিত। এ কেন্দ্র পাহারার দায়িত্বে ছিলেন গ্রাম পুলিশ রনজিৎ কুমার দে। সঙ্গে বিদ্যালয়ের নাইটগার্ড মো. ইউসুফ হোসেনও ছিলেন।

শুক্রবার (৫ জানুয়ারি) রাত অনুমান সাড়ে ৩.৩০টার দিকে গ্রামপুলিশ রনজিৎ প্রকৃতির ডাকে সারা দেওয়ার জন্য স্কুলের পেছনে কাঠবাগানে যান। প্রায় আধা ঘণ্টা পার হয়ে গেলেও ফিরে না আসায় নাইটগার্ড ডাকাডাকি করতে থাকেন। সাড়া না দেওয়ায় বিষয়টি স্কুলের শিক্ষকদের মোবাইল ফোনে জানান নাইটগার্ড। পরে শনিবার ভোর ৫টার দিকে খোঁজাখুঁজির একপর্যায়ে বিদ্যালয়ের টয়লেটের পাশে কাঠ বাগানে গ্রাম পুলিশের লাশ পাওয়া যায়
খবর পেয়ে রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

রাজবাড়ী পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ বলেন, গ্রামপুলিশ সদস্যকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

বালিয়াকান্দিতে ভোটকেন্দ্র পাহারা অবস্থায় এক গ্রাম পুলিশ সদস্যের রহস্যজনক  মৃত্যু

আপডেটের সময়: ০৪:০৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪