Dhaka ০৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

বিএনপির মনোনয়ন প্রত্যাশায় নীলফামারী-৩ আসনে আলোচনায় ময়নুল ইসলাম

print news

বিশেষ প্রতিনিধি–নীলফামারী◼️

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নীলফামারীর জলঢাকা উপজেলা, পৌর শাখা এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের নেতৃবৃন্দ ও তৃণমূলের কর্মীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বিএনপির জলঢাকা উপজেলা শাখার সাধারণ সম্পাদক ময়নুল ইসলামকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৩ আসনে মনোনয়ন দেওয়ার দাবিতে আলোচনা ও মত গ্রহণ করা হয়।

স্থানীয় নেতৃবৃন্দের সম্মতিতে সিদ্ধান্ত গৃহীত হয় যে, দলীয় প্রতীক ধানের শীষে ময়নুল ইসলামকে প্রার্থী হিসেবে মনোনীত করার আহ্বান জানানো হবে কেন্দ্রীয় বিএনপির প্রতি।

মতবিনিময় সভায় বক্তারা ময়নুল ইসলামের নেতৃত্বগুণ, তৃণমূলের সঙ্গে সম্পৃক্ততা এবং তার ন্যায়পরায়ণ, নির্ভীক ও আদর্শিক ভূমিকার প্রশংসা করেন। বক্তারা বলেন, জলঢাকার মানুষ দীর্ঘদিন ধরে নানা সমস্যায় ভুগছেন। জনগণের প্রত্যাশা, যোগ্য নেতৃত্বের মাধ্যমে তারা উন্নয়ন, সুশাসন ও স্বস্তির পরিবেশ ফিরে পাবেন।

স্থানীয় ত্যাগী নেতাকর্মীরা মনে করছেন, দলের দুঃসময়ে পাশে থাকা এবং মাঠপর্যায়ে সক্রিয় এই নেতাকে মনোনয়ন দেওয়া হলে তা হবে জনআকাঙ্ক্ষার প্রতিফলন।

এদিকে, উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সাধারণ মানুষ ও সচেতন মহলের মধ্যে আলোচনায় উঠে এসেছে— ময়নুল ইসলামের প্রার্থীতা বাস্তবায়িত হলে এলাকার রাজনৈতিক স্থিতিশীলতা ও উন্নয়ন ত্বরান্বিত হবে বলে তারা আশাবাদী।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

বিএনপির মনোনয়ন প্রত্যাশায় নীলফামারী-৩ আসনে আলোচনায় ময়নুল ইসলাম

আপডেটের সময়: ১২:১৩:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫