Dhaka ০৫:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

বিএনপি-জামায়াতের ডাকা ৭২ ঘণ্টার অবরোধের কোন প্রভাব পড়েনি সাতকানিয়ায়

  • শংকর কান্তি দাশ
  • আপডেটের সময়: ০৮:৫২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩
  • ৪১৯ সময় দেখুন
print news

শংকর কান্তি দাশ,চট্টগ্রাম:বিএনপি-জামায়াতের ডাকা ৭২ ঘণ্টার অবরোধের শুরুর দিন সংখ্যায় কম হলেও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে আতঙ্ক নিয়ে চলছে সকল ধরনের যানবাহন।
মহাসড়ক ও উপজেলার অভ্যন্তরীণ সড়ক সমূহে পুলিশের সতর্ক অবস্থান থাকায় অবরোধ ডাকলেও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া- লোহাগাড়া অংশে কোথাও কোন ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি।চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সরেজমিন পরিদর্শন ও খোঁজ নিয়ে জানা যায়, বিএনপি ও জামায়াতের ডাকা অবরোধের প্রভাব পড়েনি সাতকানিয়া- লোহাগাড়ায়। (মঙ্গলবার) সকালে দেশের বিভিন্ন জায়গা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে আসা সকল দূরপাল্লার বাস কোন ধরনের বাঁধা ছাড়াই নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছেছে।সকালে যানবাহন চলাচল কিছুটা কম থাকায় পথচারীদের কিছুটা দুর্ভোগ পোহাতে দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে বেড়েছে যানবাহন চলাচল।
মহাসড়কের সাতকানিয়া অংশের বিওসির মোড় থেকে ঠাকুরদিঘী এলাকায় বিএনপি-জামায়াত নেতা-কর্মীদের কোন ধরনের উপস্থিতি ও পিকেটিং চোখে পড়েনি।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত ইনফো বাংলাকে বলেন, বিভিন্ন পয়েন্টে পুলিশের সতর্ক অবস্থানে রয়েছে, পাশাপাশি যান চলাচল স্বাভাবিক রাখতে মহাসড়কে টহল দেওয়া হচ্ছে, কোথাও কোন সহিংসতা হয়নি। মহাসড়ক ও অভ্যন্তরীণ সড়কগুলোতেও যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।সাতকানিয়া সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান দৈনিক ইনফো বাংলাকে বলেন, জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় সকল ধরনের ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে, কোথাও কোন সহিংসতা হয়নি, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া -লোহাগাড়া অংশে টহল টিম কাজ করছে পাশাপাশি গুরুত্বপূর্ণ প্রতিটি পয়েন্টে পুলিশের সতর্ক অবস্থান রয়েছে। মহাসড়ক ও অভ্যন্তরীণ সড়ক গুলোতেও যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

বিএনপি-জামায়াতের ডাকা ৭২ ঘণ্টার অবরোধের কোন প্রভাব পড়েনি সাতকানিয়ায়

আপডেটের সময়: ০৮:৫২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩