Dhaka ০৭:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

বিএসএফ কর্তৃক ২ জন বাংলাদেশী নাগরিককে পুশ ইন এবং বিজিবি কর্তৃক আটকের পর থানায় হস্তান্তর

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:১১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • ২২১ সময় দেখুন
print news

মোঃ জসিম,দিনাজপুর জেলা প্রতিনিধি: ২২ মে ২০২৫ বৃহস্পতিবার দিবাগত রাত পৌণে ৩ টায় বিরলের ভান্ডারা ইউনিয়নের রামচন্দ্রপুর বিওপি এর দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৩২৮/৭-এস বরাবর ভারতের অভ্যন্তরে ৬৩ ব্যাটালিয়ন বিএসএফ এর কর্তব্যরত সদস্য কর্তৃক পুনরায় ২ জন পুরুষ বাংলাদেশী নাগরিককে বাংলাদেশের অভ্যন্তরে পুশ ইন করে। উক্ত ঘটনার প্রেক্ষিতে কর্তব্যরত বিজিবি টহল দল বাংলাদেশের সীমান্ত এলাকা হতে তাদেরকে আটক করে।
বিজিবি কর্তৃক প্রেরীত প্রেস বিজ্ঞপ্তিতে আটককৃতদের মধ্যে নড়াইল জেলার সদর থানার ডহর শেখহাটি গ্রামের বেল্লাল মোল্লা এর ছেলে মোঃ রাসেল মোল্লা (২৪) ও রিফাত মোল্লা (১৬) কে আটকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আটককৃত ব্যক্তিদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা কাজের সন্ধানে ইতিপূর্বে ৫-১০ বছর সময়কালে দালালের মাধ্যমে যশোর সীমান্ত দিয়ে বাংলাদেশ হতে অবৈধভাবে ভারতের গুজরাটে গমন করেছিল। আনুমানিক ১ মাস পূর্বে গুজরাট পুলিশ কর্তৃক তাদেরকে গ্রেফতার করতঃ আনুমানিক ১৫০ জনকে বিমানযোগে কলকাতায় এবং বাসযোগে বিভিন্ন সীমান্ত এলাকায় নিয়ে আসে। উল্লেখ্য, আটককৃতদের আত্মীয় স্বজনদের মাধ্যমে বাংলাদেশী জাতীয় পরিচয় পত্র এবং জন্ম নিবন্ধন সনদপত্র যাচাই বাছাই করতঃ সঠিক হওয়ায় তাদেরকে দিনাজপুর জেলার বিরল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবি কর্তৃক সীমান্তবর্তী এলাকায় সীমান্ত সংক্রান্ত অপরাধসমূহ হ্রাস করতে নিরবিচ্ছিন্নভাবে কার্যক্রম চালিয়ে আসছে। সীমান্তে মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে তথ্য প্রদান করে সহায়তা প্রদান করার জন্য বিজিবি কর্তৃপক্ষ কর্তৃক সকলকে অনুরোধ করা হয়েছে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

বিএসএফ কর্তৃক ২ জন বাংলাদেশী নাগরিককে পুশ ইন এবং বিজিবি কর্তৃক আটকের পর থানায় হস্তান্তর

আপডেটের সময়: ০৮:১১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫