মোঃ রেজাউল করিম,
ক্রাইম ইনভেস্টিগেটর,ময়মনসিংহ:দুর্নীতি যখন সব জায়গায় তবে ব্যাঙ্ক কিংবা বিমানবন্দরী নয় কেন। আর হামেশাই চলছে দুর্নীতি কারসাজি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডলারসহ বিদেশি মুদ্রা হাতবদলে কারসাজি ও মানি লন্ডারিংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২১ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আসামিদের ১৯ জনই ব্যাংক কর্মকর্তা। দুইজন মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের মালিক।
দুদক সচিব খোরশেদা ইয়াসমীন এক ব্রিফিংয়ে, সাংবাদিকদের এসব তথ্য জানান।
জানা গেছে, বিভিন্ন দেশ থেকে আসা যাত্রীরা প্রতিদিন শত কোটি টাকার বেশি মূল্যের ডলার ও অন্যান্য দেশের মুদ্রা নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দেশে আসেন। এসব মুদ্রা আত্মসাতে বিমানবন্দরে ব্যাংকের বুথ ঘিরে গড়ে উঠেছে জালিয়াত চক্র। চক্রের সদস্যরা যাত্রীদের মুদ্রা বিনিময়ের সময় অফিসিয়াল কাগজপত্র না দিয়ে আত্মসাৎ করেন।
মামলার এজাহারে বলা হয়েছে, জাল ভাউচারে যাত্রীদের কাছ থেকে বৈদেশিক মুদ্রা নিয়ে পরে তা খোলা বাজারে ছাড়া হচ্ছে। লাইসেন্সপ্রাপ্ত ব্যাংক ও নিবন্ধিত মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের কর্মকর্তা হয়েও তারা বেআইনিভাবে বিদেশি মুদ্রা কিনে ব্যক্তিগত লাভের জন্য খোলা বাজারে বিক্রি করছেন।
উল্লেখ্য যে,দুদক উপ-পরিচালক সৈয়দ নজরুল ইসলাম বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে এই মামলা করেন।
প্রতিবেদকের নাম 




















