
◼️দেলোয়ার খান–স্টাফ রিপোর্টার
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এলাকায় সাম্প্রতিক ভয়াবহ বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রাথমিকভাবে ৫০ লক্ষ টাকার চিকিৎসা সহায়তা প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে।
এই দুর্ঘটনায় আহতদের পাশে দাঁড়াতে দেশের সকল চিকিৎসকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, “আহতদের চিকিৎসা যেন দ্রুত ও যথাযথভাবে হয়, সে জন্য সকল মানবতাবাদী মানুষদের দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত। আমরা চাই দেশের চিকিৎসক সমাজ এই দুঃসময়ে মানবতার সেবায় নিয়োজিত হোক।
তিনি আরও বলেন, “আল্লাহ তায়ালা যেন আমাদের সবাইকে মানবতার পাশে দাঁড়ানোর তাওফিক দান করেন এবং এই উদ্যোগকে কবুল করেন।
উল্লেখ্য, দুর্ঘটনাটি দেশব্যাপী চরম শোক এবং উদ্বেগের সৃষ্টি করেছে। অনেক শিক্ষার্থীসহ সাধারণ মানুষ এতে আহত হন। জামায়াতের এই সহায়তা ঘোষণাকে মানবিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
প্রতিবেদকের নাম 






















