
মোঃ জসিম,দিনাজপুর জেলা প্রতিনিধি: বিরল উপজেলার ৮নং ধর্মপুর ইউনিয়নের কামদেবপুর এলাকায় মাঠের পর মাঠ জুড়ে পড়ে আছে পাকা ধান।
টানা দুই দিনের ঝড়-বৃষ্টিতে নষ্ট হচ্ছে কৃষকের পাকা ধান। এর সাথে দেখা দিয়েছে কৃষি শ্রমিকের সংকট। ঝড়-বৃষ্টির পর বেশি দামেও মিলছে না শ্রমিক। অধিকাংশ জমির ধান মাটিতে নুয়ে গেছে। পাকা ধান নিয়ে বিপাকে পড়েছে কৃষকরা।
কৃষকরা জানান- যে সময় মাঠের পর মাঠ জুড়ে ধান পাকে, ঠিক সেই সময়ই শ্রমিকের সংকট দেখা দিয়েছে। কৃষি শ্রমিকের সংকটের কারণে ধান কাটা যাচ্ছে না। বেশি টাকাতেও শ্রমিক মিলছে না। গত কয়েকদিনের ঝড়-বৃষ্টির কারণে অনেকের ধান বৃষ্টির পানিতে ডুবে গেছে। জমানো পানি অন্যত্র সরানোর কোনো উপায়ও নেই।
প্রতিবেদকের নাম 




















