Dhaka ০৪:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

বিশ্বকাপ শেষ সাকিবের

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:১৩:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩
  • ৪২৮ সময় দেখুন
8 / 100 SEO Score
print news

ডেইলি স্পোর্টস:সাকিব আল হাসানের বিশ্বকাপ মিশন শেষ
সাকিব আল হাসানের বিশ্বকাপ মিশন শেষ হয়ে গেল। আঙুলের চোটে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচ থেকে ছিটকে গেলেন বাংলাদেশ অধিনায়ক।

সোমবার দিল্লিতে শ্রীলংকার বিপক্ষে ব্যাটিংয়ের সময় বাঁ হাতের তর্জনীতে চোট পান সাকিব। এই চোটেই বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন তিনি। ম্যাচ শেষে আঙুলের এক্স-রে রিপোর্টে ফাটল ধরা পড়েছে। এ কারণে আজ দেশে ফিরছেন সাকিব।

মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

শ্রীলংকার বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপে হারের বৃত্ত ভেঙেছে বাংলাদেশ। এই ম্যাচ জিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার আশা বাঁচিয়ে রেখেছে। কিন্তু শেষ ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেলো তারা।

আগামী ১১ নভেম্বর পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ইনজুরিতে শেষ ম্যাচটি না খেলেই সাকিবকে দেশে ফিরতে হচ্ছে। এই অবস্থায় শুধু বিশ্বকাপের শেষ ম্যাচই নয়, নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকেও ছিটকে যেতে পারেন তিনি।

সাকিবের ইনজুরি নিয়ে জাতীয় দলের ফিজিও বায়েজেদুল ইসলাম খান বলেছেন, সাকিব ব্যাটিং ইনিংসের শুরুতে তার বাম তর্জনীতে আঘাত পান। ব্যথা পাওয়ার পর আঙ্গুলে টেপিং দেওয়ার পাশাপাশি ব্যথানাশক ওষুধ দিয়ে খেলা চালিয়ে যান তিনি। ম্যাচ শেষে দিল্লিতে এক্স-রে করানো হয়, রিপোর্টে আঙ্গুলে ফ্র্যাকচার ধরা পড়ে। এই চোট সারতে তিন থেকে চার সপ্তাহ লাগতে পারে।

লংকানদের বিপক্ষে বল হাতে দুই উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ৮২ রানের কার্যকরী ইনিংস খেলেছেন সাকিব। তার অলরাউন্ডস পারফরম্যান্সেই বাংলাদেশ ৩ উইকেটে জয় লাভ করে। ম্যাচ সেরার পুরস্কার পাওয়া এই অলরাউন্ডারকে শেষ ম্যাচে বাংলাদেশ নিশ্চিতভাবেই মিস করবে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

বিশ্বকাপ শেষ সাকিবের

আপডেটের সময়: ০৮:১৩:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩