Dhaka ০২:৪২ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

বৃত্তি বঞ্চনার প্রতিবাদে কমলগঞ্জে কিন্ডারগার্টেন শিক্ষকদের মানববন্ধন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৪৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • ১৬৯ সময় দেখুন
print news

◼️কমলগঞ্জ– (মৌলভীবাজার)প্রতিনিধি

বেসরকারি বিদ্যালয় ও কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কিন্ডারগার্টেন এসোসিয়েশন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০টায় কমলগঞ্জ উপজেলার চৌমুহনী চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচি শেষে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বরাবরে একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধরের হাতে তুলে দেওয়া হয়।

কমলগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মো. মুজিবুর রহমান রঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন শাহজালাল কিন্ডারগার্টেন স্কুলের অধ্যক্ষ মো. সোয়েব আহমদ, আম্বিয়া কেজি স্কুলের অধ্যক্ষ মমতা সিনহা, এসোসিয়েশনের সহ-সভাপতি ও কমলগঞ্জ আইডিয়াল স্কুলের অধ্যক্ষ মাসুক আলী।

বক্তারা অভিযোগ করেন, বিগত বছরগুলোতে বেসরকারি বিদ্যালয় ও কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীরা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়ে আসলেও, এ বছর সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী তাদের বাদ দেওয়া হয়েছে। তারা বলেন, সরকারি পাঠ্যবইয়ের আলোকে পাঠদান করা হলেও কেবল প্রতিষ্ঠানের ধরনভেদে এমন বৈষম্য শিক্ষাব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

বক্তারা দাবি করেন, এটি একটি কুচক্রী মহলের ষড়যন্ত্র, যারা সরকারের অর্জনগুলো প্রশ্নবিদ্ধ করতে চায়। অবিলম্বে সংশোধিত প্রজ্ঞাপন জারি করে সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে বৃত্তি পরীক্ষার আওতায় আনার আহ্বান জানান তারা।

তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবি আদায় না হলে দেশের সকল বেসরকারি বিদ্যালয় ও কিন্ডারগার্টেন স্কুল ঐক্যবদ্ধ আন্দোলনে নামবে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

বৃত্তি বঞ্চনার প্রতিবাদে কমলগঞ্জে কিন্ডারগার্টেন শিক্ষকদের মানববন্ধন

আপডেটের সময়: ০৮:৪৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫