Dhaka ০৬:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

বেহাল সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা: বড়ঘাট বাজারে জনভোগান্তি চরমে

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৪০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • ১৭০ সময় দেখুন
print news

◼️নীলফামারি প্রতিনিধি

নীলফামারীর জলঢাকা উপজেলার বড়ঘাট বাজার সংলগ্ন রংপুরগামী সড়কের অবস্থা এখন মরণফাঁদে রূপ নিয়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কজুড়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। সামান্য বৃষ্টিতেই গর্তগুলো পানিতে ভরে গিয়ে সড়ক ও গর্তের পার্থক্য বোঝা কঠিন হয়ে পড়ে। ফলে প্রতিনিয়ত ঘটছে ছোটখাটো দুর্ঘটনা।

শুক্রবার( ২৫ জুলাই)বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, জলঢাকা-রংপুর সড়কের ওই অংশে যানবাহন চালাতে চালকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে রিকশা, অটোরিকশা ও মোটরসাইকেল চালকদের অবস্থা সবচেয়ে করুণ। অনেক সময় হঠাৎ গর্তে পড়ে যানবাহন উল্টে গিয়ে যাত্রী ও চালক আহত হচ্ছেন।

স্থানীয়রা জানিয়েছেন, প্রতিদিনই এখানে ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। একে একে গাড়ির চাকা গর্তে পড়ে যাচ্ছে, কেউ পড়ে যাচ্ছে নিচে, আবার কেউ গুরুতর আঘাত পাচ্ছে। দীর্ঘদিন ধরে এমন দুরবস্থার মধ্যেই চলাচল করছে মানুষ।

তারা জানান, বড় দুর্ঘটনা ঘটার আগে যদি সড়কটি দ্রুত সংস্কার করা না হয়, তবে প্রাণহানির আশঙ্কাও থেকে যাচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।

এটি শুধু একটি সড়কের দুরবস্থা নয়, এটি একটি জনসাধারণের চলাচলের নিরাপত্তার প্রশ্ন। দ্রুত সংস্কার না হলে ভোগান্তি আরও বাড়বে বলে জানিয়েছেন সচেতন মহল।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

বেহাল সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা: বড়ঘাট বাজারে জনভোগান্তি চরমে

আপডেটের সময়: ১০:৪০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫