
◼️জুনায়েদ–ব্রাহ্মণবাড়িয়া জেলা
ব্রাহ্মণবাড়িয়ায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে নাদির খা (৪৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। দুর্ঘটনাটি শুক্রবার(২২ আগষ্ট) দুপুর ১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ইব্রাহিমপুর এলাকায় ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নাম্বারবিহীন একটি মোটরসাইকেল এবং ট্রাক্টরের সংঘর্ষে মোটরসাইকেলের পিছনে বসা আরোহী নাদির খা গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
নিহত নাদির খা বিজয়নগর উপজেলার কালিসীমা মধ্যপাড়া গ্রামের মৃত নবাব খার ছেলে। এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হলে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি এবং লাশ পাওয়া যায়নি। পরে লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।
প্রতিবেদকের নাম 




















