Dhaka ০৫:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

ব্রাহ্মণবাড়িয়া রামরাইল ইউনিয়নের দায়িত্বে ফিরলেন চেয়ারম্যান মশিউর রহমান সেলিম

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:৪৩:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
  • ২০৮ সময় দেখুন
print news

◼️জুনায়েদ– ব্রাহ্মণবাড়িয়া জেলা

ব্রাহ্মণবাড়িয়ার ১০ নম্বর রামরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মশিউর রহমান সেলিমকে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে পুনরায় দায়িত্ব প্রদান করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (৪ আগস্ট) বিকেল ৫টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক শুভেচ্ছা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।

চেয়ারম্যান মশিউর রহমান সেলিমকে ফুলেল শুভেচ্ছা জানাতে সভায় উপস্থিত ছিলেন উলচাপাড়া এলাকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী মিজানুর রহমান, ১ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল কালাম, ২ নম্বর ওয়ার্ডের সদস্য জাহাঙ্গীর আলম, মহিলা সদস্য মুখতিন খানমসহ সকল ওয়ার্ডের সদস্যবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন ডিসেন্ট বাংলাদেশ কো. লি.-এর ম্যানেজিং ডিরেক্টর কামরুজ্জামান টুটন, বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার হুসাইন সুজনসহ স্থানীয় রাজনৈতিক, ব্যবসায়ী ও সমাজসেবী নেতৃবৃন্দ।

সভায় চেয়ারম্যান সেলিম বলেন, “বিগত ১৭ বছর ধরে রাজনৈতিক প্রতিহিংসার কারণে রামরাইল ইউনিয়নের উন্নয়ন কার্যক্রম কার্যত স্থবির ছিল। রাস্তাঘাটসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়নে আমরা পিছিয়ে পড়েছি। এখন থেকে রামরাইল ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে আমার দায়িত্ব ও সহযোগিতা পৌঁছে দেওয়া হবে।”

তিনি আরও বলেন, “উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা অতীতেও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের চেষ্টা করেছি। এবারও নতুনভাবে সেই কার্যক্রম শুরু করবো। উলচাপাড়া গ্রামসহ পুরো ইউনিয়নকে মাদকমুক্ত করতে আমি বদ্ধপরিকর।”

চেয়ারম্যান সকল জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি, ব্যবসায়ী ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করে বলেন, “এই ইউনিয়নকে উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার মডেল হিসেবে গড়ে তুলতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।”

শুভেচ্ছা সভাটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এবং এতে নতুন নেতৃত্বে ইউনিয়নের উন্নয়নের প্রত্যাশা আরও সুদৃঢ় হয়।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

ব্রাহ্মণবাড়িয়া রামরাইল ইউনিয়নের দায়িত্বে ফিরলেন চেয়ারম্যান মশিউর রহমান সেলিম

আপডেটের সময়: ১১:৪৩:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫