Dhaka ১২:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, নেই ট্রেনের দেখা

print news

◼️জুনায়েদ–ব্রাহ্মণবাড়িয়া জেলা

শনিবার সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে যাত্রীদের চরম দুর্ভোগ দেখা দিয়েছে। যথাসময়ে কোনো ট্রেনের দেখা মেলেনি। সকাল ১১টার দিকে স্টেশনে অবস্থানরত যাত্রীরা অভিযোগ করে জানান, এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে থাকে। কখনো কখনো ট্রেন এক থেকে দুই ঘণ্টা পর্যন্ত দেরি করে আসে, যা সাধারণ যাত্রীদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।

স্টেশনে পর্যাপ্ত বসার আসন না থাকায় বয়স্ক ও অসুস্থ যাত্রীরা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে বাধ্য হচ্ছেন। এতে শারীরিকভাবে কষ্ট পাচ্ছেন তারা। অনেকেই বাধ্য হয়ে ভিন্নপথ অবলম্বন করে সড়কপথে যাত্রা করছেন। আবার কেউ কেউ কর্মস্থল বা অফিসে পৌঁছাতে দেরি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন।

এ বিষয়ে যাত্রীদের দাবি, রেলপথে অব্যবস্থাপনা দীর্ঘদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সময়মতো ট্রেন না আসা, পর্যাপ্ত আসনের ব্যবস্থা না থাকা এবং যাত্রীসেবায় অনিয়মের কারণে রেলওয়ের প্রতি আস্থা হারাচ্ছেন সাধারণ মানুষ।

বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয়ের কাছে যাত্রীদের আহ্বান, অবিলম্বে এ সমস্যা নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক। যাত্রীরা মনে করেন, রেলওয়ে ব্যবস্থাপনা উন্নত না হলে এ দুর্ভোগ আরও বাড়বে এবং যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছাবে।

তাই রেলওয়ে স্টেশনগুলোতে যথাসময়ে ট্রেন চলাচল নিশ্চিত করা এবং যাত্রীসেবা উন্নত করার দাবিতে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়ার ভুক্তভোগী যাত্রীরা।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, নেই ট্রেনের দেখা

আপডেটের সময়: ০৩:২৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫