
স্বাস্থ্য ডেস্ক◼️
বর্তমান সময়ে ভেজাল পণ্য যেন আমাদের প্রতিদিনের জীবনের এক ভয়ংকর সঙ্গী হয়ে উঠেছে। বিশেষ করে চালের মতো মৌলিক খাদ্যেও এখন মিশছে প্লাস্টিকের মত দেখতে কৃত্রিম উপাদান। যা শুধু প্রতারণা নয়, সরাসরি মানুষের স্বাস্থ্যের ওপর ভয়াবহ আঘাত হানছে।
প্লাস্টিক চাল দেখতে অনেকটা স্বাভাবিক চালের মতো হলেও রান্না করার পর তা শক্ত থেকে যায় এবং গন্ধেও অস্বাভাবিকতা দেখা যায়। এই চালগুলো মূলত কৃত্রিম উপাদান, প্লাস্টিকের দানা বা রাসায়নিক দিয়ে তৈরি হয়। কোনোভাবে পাকস্থলীতে গেলে হজম হয় না এবং ধীরে ধীরে শরীরে জমতে শুরু করে, যা পরবর্তীতে কিডনি, লিভার এবং অন্ত্রের মারাত্মক ক্ষতি করতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, প্লাস্টিক চাল নিয়মিত খেলে দীর্ঘমেয়াদে ক্যান্সারের ঝুঁকি, হরমোনের ভারসাম্যহীনতা, গ্যাস্ট্রিক ও হজমের সমস্যা এবং শিশুদের বেড়ে ওঠায় ব্যাঘাত ঘটতে পারে।
কীভাবে বুঝবেন চালটি আসল না নকল:
◼️গরম পানিতে চাল দিয়ে কিছুক্ষণ রেখে দেখুন, প্লাস্টিক চাল উপরে ভেসে উঠবে।
◼️আগুনের কাছে নিয়ে গেলে প্লাস্টিক চাল পুড়ে গলে যাবে।
◼️বেশি আঁঠালো ও শক্ত চালও হতে পারে সন্দেহজনক।
চাল কেনার সময় সচেতন থাকা জরুরি। চেষ্টা করুন বিশ্বস্ত দোকান ও ব্র্যান্ডের চাল কিনতে। অল্প দামের লোভে পড়ে না বুঝে নকল চাল কিনে ফেললে সেটা হতে পারে পুরো পরিবারের জন্য বিপদ।
সুস্থ থাকতে চাইলে খাবারের উৎস নিয়েও হতে হবে যত্নবান। কারণ আমরা যা খাই, তাই-ই হয়ে যায় আমাদের শরীর। তাই সস্তা নয়, স্বাস্থ্যকেই দিন অগ্রাধিকার।
প্রতিবেদকের নাম 


























