Dhaka ০১:৩৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

ভোলায় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:০০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
  • ২১৬ সময় দেখুন
print news

মুহাম্মদ আরিফ,ভোলা প্রতিনিধি: ভোলায় দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হলেও গত ৩ দিনেও মামলার আসামিদের আটক করতে পারেনি পুলিশ। এ ঘটনার প্রতিবাদে এবং অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারপূর্বক শাস্তির দাবিতে বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল ১১ টায় জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভোলা প্রেস ক্লাব ও অন্যান্য সংগঠন গুলো।

মানববন্ধন শেষে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ভোলা জেলা প্রতিনিধি আল-আমিন শাহরিয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সিনিয়র সাংবাদিক মোকাম্মেল হক মিলন, দৈনিক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি ইউনুস শরীফ, দৈনিক রূপালী বাংলাদেশের জেলা প্রতিনিধি ও ভোলা মিডিয়া ক্লাবের সভাপতি শিমুল চৌধুরী, গাজী টিভির জেলা প্রতিনিধি হেলাল উদ্দিন গোলদার, ভোলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি তুহিন খন্দকার, অ্যাড. রিয়াজ হোসেন সহ সাংবাদিকরা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।

উল্লেখ্য, পারিবারিক সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের অভিযোগে ঘটনাস্থলে গিয়ে সংবাদ সংগ্রহের সময় সন্ত্রাসী হামলায় দৈনিক ভোলা টাইমস পত্রিকার প্রধান সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ রাজিব ও দৈনিক বরিশাল ভোরের আলো পত্রিকার ভোলা প্রতিনিধি বিজয় বাইন আহত হন।

তারা বর্তমানে ভোলা সদর ২৫০ শয্যা  হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গত মঙ্গলবার (৪মার্চ) সকাল ৯ ঘটিকায় ভোলা শহরের শীশ মহল গলি সংলগ্ন  খালপাড় রোডে সাংবাদিকদের ওপর এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।

আহত সাংবাদিক বিজয় বাইন বলেন, পারিবারিক সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের অভিযোগে সংবাদ সংগ্রহ করতে যাওয়ার পর শহরের আগারপোল এলাকার বাসিন্দা মো. কালীমুল্লাহ ও তার ভাই মো. হাবিবুল্লাহ খোকনের নেতৃত্বে তার ওপর সন্ত্রাসী হামলা করা হয়। খবর পেয়ে দৈনিক ভোলা টাইমস পত্রিকার সম্পাদক ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা তার উপরও হামলা করে বসে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন।

এই ঘটনায় সাংবাদিক বিজয় বাইন বাদী হয়ে কালিমুল্লাহকে প্রধান আসামি করে ভোলা সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এতে ৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। এরা হলেন- হাবিবুল্লাহ খোকন, কামাল হোসেন ও শাকিল।

এ বিষয়ে জানতে বৃহস্পতিবার দুপুরে ভোলা সদর মডেল থানার ওসি হাচনাইন পারভেজের মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

ভোলায় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

আপডেটের সময়: ০৯:০০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫