মো: মাসুদ রানা,কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর মহিপুরে পুকুরে ডুবে হূমায়রা নামে তিন বছরের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর বারটার দিকে মহিপুর সদর ইউনিয়নের মোয়াজ্জেমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হূমায়রা উপজেলার বালীয়াতলী ইউনিয়নের আশা এনজিওর কর্মী হাসান আকনের মেয়ে। স্থানীয়রা জানান, বুধবার বাবা মায়ের সাথে মহিপুরের ওই গ্রামে নানা হানিফ সরদারের বাড়িতে বেড়াতে আসে শিশুটি।
শুক্রবার দুপুরে মালয়েশিয়া থেকে হুমায়রার নানা আদরের নাতনির সাথে কথা বলতে শিশুটির নানীকে ভিডিও কল দিয়ে দেখতে চায়। তখন তার নানী ভিডিও কলে দেখানোর জন্য শিশুটিকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরে না পেয়ে পরিবারের সবাই দিক বেদিক ছোটাছুটি করে খুঁজতে খুঁজতে দেখতে পায় পাশের বাড়ির ইব্রাহিম আকনের পুকুরে ভেসে আছে তার আদরের নাতনী।
পরে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
স্বজনদের ধারণা, পুকুর ধারে খেলার ছলে পুকুর পাড় থেকে পানিতে পড়ে যায় তখন পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়।
মহিপুর থানার ওসি মো. আনোয়ার তালুকদার জানান, বিয়ষটি কেউ আমাদের এখনো পর্যন্ত অবহিত করেনি। তবে খোঁজ নিয়ে দেখা হবে।
প্রতিবেদকের নাম 




















