মো: আবু বক্কর আতাউর,
জেলা বিশেষ প্রতিনিধি,লালমনিরহাট:লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখা, লালমনিরহাট এর অফিসার ইনচার্জ এর নের্তৃত্বে ১৭ ডিসেম্বর ২০২৩ইং রোজ রবিবার ,সকাল ১০.৫০মিঃ ঘটিকার সময় বিশেষ অভিযানে অত্র ডিবির অফিসার এসআই (নিঃ)/ এসআই (নিঃ)/মোঃ ফেরদৌস সরকার সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ ঘটনাস্থল লালমনিরহাট সদর থানাধীন তালুক খুটামারা মৌজাস্থ মোঘটহাট-লালমনরিহাট সড়কের মসলা গবেষণা উপকেন্দ্রের সামনে পাকা রাস্তার উপর হতে ধৃতঃ আসামীঃ-
০১। মোঃ মিজল আমিন (২৫) ,পিতা-মৃত রুহুল আমিন মানিক, মাতা-মোছাঃ সেতোরা বেগম, সাং-দূর্গাপুর, ০১নং ওয়ার্ড, ইউপি- দূর্গাপুর, থানা- আদিতমারী, জেলা-লালমনিরহাট এর নিয়ন্ত্রণ ও হেফাজত থাকা একটি কালো রংয়ের স্কুল ব্যাগের ভিতরে রক্ষিত অবস্থায় থাকা ২০ (বিশ) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করেন । এতদসংক্রান্তে লালমনিরহাট সদর থানায় আটক আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা নং ২৮ তাং ১৭/১২/২০২৩ ধারা – ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৩(খ)/৪১ রূজূকরা হয়েছে।
অভিযানকারীঃ জনাব, এসআই (নিঃ)/ এসআই (নিঃ)/মোঃ ফেরদৌস সরকার, এএসআই (নিঃ)/মোঃ আব্দুল বারী সরকার,কং/৬৯১ মোঃ রাশেদ মিয়া,ও কং/১৭৬ মোঃ আশরাফুল ইসলাম সকলেই জেলা গোয়েন্দা শাখা (ডিবি) লালমনিরহাট।
প্রতিবেদকের নাম 




















