
মোঃ আল আমিন,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের কালিকাপুর গ্রামে মুদি ব্যবসায়ী মোঃ জিলু মিয়া (৬০) কে ঘুম থেকে ডেকে নিয়ে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা।
২৬ মে ২০২৫ রাত অনুমান ১ ঘটিকার দিকে ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জিলু মিয়াকে বিস্কুট কেনার কথা বলে ঘুম থেকে ডেকে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। ঘটনার পরপরই মাধবপুর থানা পুলিশ ও কাশিমনগর পুলিশ ফাঁড়ির একাধিক টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। স্থানীয় জনসাধারণের সহায়তায় অল্প সময়েই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতে সক্ষম হয় পুলিশ।
এ ঘটনায় মাধবপুর থানায় একটি হত্যা মামলা রুজু হয়েছে। তদন্তে উঠে আসে, পূর্বের একটি মারামারির মামলায় অভিযুক্ত আসামি জাহাঙ্গীর আলমের (৩০) পক্ষে জিলু মিয়া সাক্ষ্য না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে এই হত্যাকাণ্ড সংঘটিত করা হয়।
পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত প্রধান আসামি
জাহাঙ্গীর আলম (৩০), পিতা: মৃত ইদ্রিস আলী,
সাং: কালিকাপুর, থানা: মাধবপুর, জেলা: হবিগঞ্জ
-কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দ্রুত সময়ে তদন্ত করে অপরাধীর গ্রেফতার সম্ভব হয়েছে স্থানীয় জনগণের সহযোগিতায়। তিনি বলেন, ন্যায়বিচারের স্বার্থে এই মামলাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে। নিহত জিলু মিয়ার পরিবার ও এলাকাবাসী দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
প্রতিবেদকের নাম 




















