Dhaka ০৮:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

মানবতাবিরোধী অপরাধ মামলায় খালাস পেলেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম

print news

নিজস্ব প্রতিবেদক◾

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় খালাস পেয়েছেন জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায় বাতিল করে সর্বোচ্চ আদালত এ রায় ঘোষণা করেন।

মঙ্গলবার (২৭ মে) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের আপিল বেঞ্চ এই রায় দেন।

এর আগে, জামায়াত নেতা আজহারুল ইসলামের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দ্বিতীয় দিনের শুনানি হয় বৃহস্পতিবার (৮ মে)। প্রথম দিনের শুনানি হয় ৬ মে।

আজহারের পক্ষে আইনজীবী শিশির মনির বলেন, তারা যেসব যুক্তিতর্ক আদালতে উপস্থাপন করেছেন, তাতে খালাস পাওয়ার যথেষ্ট ভিত্তি ছিল। ৮ মে উভয়পক্ষের যুক্তি উপস্থাপন শেষে আদালত রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছিলেন।

আজহারের বিরুদ্ধে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালে রংপুর অঞ্চলে গণহত্যা, হত্যা, অপহরণ, ধর্ষণ, নির্যাতন, লুণ্ঠন ও অগ্নিসংযোগসহ ছয়টি মানবতাবিরোধী অপরাধের নয়টি অভিযোগ আনা হয়েছিল।

২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই মামলায় তাকে তিনটি অভিযোগে ফাঁসির রায় দেন। এছাড়া অপহরণ, ধর্ষণ, নির্যাতন ও অমানবিক আচরণের দায়ে ২৫ বছরের এবং নির্যাতনের আরেকটি অভিযোগে পাঁচ বছরের কারাদণ্ড প্রদান করা হয়।

এই রায়ের বিরুদ্ধে আপিল করলে ২০১৯ সালের ৩১ অক্টোবর আপিল বিভাগ মৃত্যুদণ্ড বহাল রাখেন। তবে সর্বশেষ শুনানি শেষে আজহারুল ইসলামকে খালাস দেওয়া হলো, যা দেশের ইতিহাসে একটি আলোচিত রায় হিসেবে বিবেচিত হচ্ছে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

মানবতাবিরোধী অপরাধ মামলায় খালাস পেলেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম

আপডেটের সময়: ০৪:৫০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫