Dhaka ০৪:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

মানিকগঞ্জ কবরস্থান থেকে গভীর রাতে ১৮টি কঙ্কাল চুরি

print news

এস কে রাসেল,স্টাফ রিপোর্টার: মানিকগঞ্জের শিবালয়ে একটি কবরস্থান থেকে ১৮টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২ মার্চ) রাতে উপজেলার মহাদেবপুর ইউনিয়নের বরংগাইল (বনগ্রাম) জান্নাতুল বাকি কবস্থানে এই চুরির ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কবরস্থানের বেশ কিছু কবর খোঁড়া দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। ওই কবরস্থানে ১০টি কবর আংশিক ভাবে খোঁড়া এবং ৭/৮ টি পুরোপুরি খোঁড়া। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এই কবরস্থান থেকে ১৮ টি কঙ্কাল চুরি হয়েছে। রাতের কোনো একসময় কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। বিষয়টি নিশ্চিত করে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থলে শিবালয় থানার সাব ইন্সপেক্টর (এসআই) ফজলুর রশীদ বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে আমরা কবরস্থানে আসি। কিছু কবর আংশিক এবং বেশ কয়েকটি কবর পুরোপুরি খোড়া। তদন্ত চলছে। কঙ্কাল চুরির বিষয়ে এখনই বিস্তারিত ভাবে কিছু বলতে পারছি না। এদিকে কবরস্থান থেকে কঙ্কাল চুরি হওয়ায় ক্ষোভ জানিয়েছেন নিহতের স্বজন ও স্থানীয়রা। এর আগে মানিকগঞ্জের শিবালয় ও ঘিওর এলাকায় আরো বেশ কয়েকটি কবরস্থানে কঙ্কাল চুরির ঘটনা ঘটে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

মানিকগঞ্জ কবরস্থান থেকে গভীর রাতে ১৮টি কঙ্কাল চুরি

আপডেটের সময়: ১০:৩০:৪৮ অপরাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪