Dhaka ০৭:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

মায়ের সঙ্গে অভিমান করে সুনামগঞ্জে কিশোরীর আত্মহত্যা

print news

এস ডব্লিউ সাগর-দোয়ারাবাজার (সুনামগঞ্জ)◾

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় মায়ের সঙ্গে অভিমান করে মুনিয়া আক্তার (১৬) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে। হৃদয়বিদারক এ ঘটনা ঘটেছে রোববার (২২ জুন) দুপুরে উপজেলার বোগলা ইউনিয়নের কবির নগর গ্রামে। মুনিয়ার এমন অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত মুনিয়া কবির নগর গ্রামের কুয়েত প্রবাসী ফজল আলীর মেয়ে। পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে ছোট ভাইয়ের স্কুলে যাওয়া নিয়ে মা-মেয়ের মধ্যে সামান্য কথা কাটাকাটি হয়। এরপর অভিমানে সে ঘরে থাকা কীটনাশক পান করে।

পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল হক বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে, মায়ের সঙ্গে অভিমান করেই মেয়েটি আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

একটি সামান্য বিষয় কিশোরীর জীবন কেড়ে নেবে— এমনটি কেউ কল্পনাও করেননি। এ ঘটনা আমাদের পারিবারিক সম্পর্ক ও শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্য নিয়ে আরও সচেতন হওয়ার ইঙ্গিত দেয় বলে মনে করছেন স্থানীয়রা।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

মায়ের সঙ্গে অভিমান করে সুনামগঞ্জে কিশোরীর আত্মহত্যা

আপডেটের সময়: ১০:৪৭:৫২ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫