
আল আমিন-নরসিংদী◼️
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন নরসিংদী জেলা ও শিবপুর উপজেলার নেতৃবৃন্দ। সম্প্রতি এই বৈঠক অনুষ্ঠিত হয় দলের কেন্দ্রীয় কার্যালয়ে।
সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক মনজুর এলাহী, শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার এবং উপজেলা যুবদলের সদস্য সচিব আপেল মাহমুদ সুমন মুন্সি।
বৈঠকে শিবপুর উপজেলা ও নরসিংদী জেলার সার্বিক রাজনৈতিক প্রেক্ষাপট, সাংগঠনিক কার্যক্রম, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। নেতৃবৃন্দ মির্জা ফখরুলের দৃষ্টি আকর্ষণ করে বলেন, শিবপুর উপজেলাকে একটি ‘মডেল উপজেলা’ হিসেবে গড়ে তুলতে কেন্দ্রীয় নেতৃত্বের দিকনির্দেশনা ও সহায়তা প্রয়োজন।
মহাসচিব মনোযোগ দিয়ে তাঁদের কথা শোনেন এবং দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, “বিএনপি সবসময় জনগণের অধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে অটল। স্থানীয় নেতাকর্মীদের বলিষ্ঠ ভূমিকা এই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সাক্ষাৎ শেষে নেতৃবৃন্দ একে অপরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ঐক্যবদ্ধভাবে আগামীর রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।
প্রতিবেদকের নাম 






















