
মোঃ মোবারক হোসেন,স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ভাবকীর মোড় এলাকায় একটি প্রান্তিক বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম জমসের আলী (৪২)। তিনি মুক্তাগাছার রঘুনাথপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল আনুমানিক ৬টা ৫০ মিনিটে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা একটি প্রান্তিক বাস (নাম্বার: চাঁদপুর-জ-০৪-০০২২) ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়ক হয়ে টাঙ্গাইলগামী অবস্থায় ভাবকীর মোড় এলাকায় পৌঁছালে হঠাৎ বাসটির স্টিয়ারিংয়ের পুশরড ভেঙে যায়। এতে চালকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং বাসটি রাস্তার পাশে থাকা পথচারী জমসের আলীর ওপর উঠে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত জমসের আলীর পিতার নাম মৃত মাহা আলী ও মাতার নাম মৃত সবুরা বেগম।
সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মুক্তাগাছা থানা পুলিশ। তারা বাসটি জব্দ করে ও রাস্তার যান চলাচল স্বাভাবিক করে। বর্তমানে নিহতের মরদেহ মুক্তাগাছা থানায় রাখা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে থানা পুলিশ জানিয়েছে।
প্রতিবেদকের নাম 




















