Dhaka ০৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

মেহেরপুর বিআরটিএ অফিসে দুদকের অভিযান, ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার খাতায় ব্যাপক অনিয়ম

print news

⏹️ মোহাম্মদ সান (মেহেরপুর জেলা প্রতিনিধি)

মেহেরপুর বিআরটিএ অফিসে দালালের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স ও ফিটনেসের জন্য ঘুষ গ্রহণের অভিযোগে অভিযান পরিচালনা করে দুদকের একটি টিম।

বুধবার দুপুরে দুদকের কুষ্টিয়া সমন্বিত কাযার্লয়ের সহকারী পরিচালক বুলবুল আহমেদের নেতৃত্বে একটি টিম প্রথমে ছদ্মবেশে এবং পরে দাপ্তরিকভাবে অভিযান পরিচালনা করেন।

অভিযান শেষে সহকারী পরিচালক বুলবুল আহমেদ বলেন, ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার খাতাপত্রে কিছু অনিয়ম পাওয়া গেছে, তবে অন্যান্য অভিযোগের কোন প্রমান পাওয়া যায়নি।
তিনি জানান, অভিযোগ ছিল যে, দালাল চক্রের মাধ্যমে অতিরিক্ত টাকার বিনিময়ে লাইসেন্স প্রদান করা হয়। এই অভিযানের প্রেক্ষিতে অভিযানের আধা ঘণ্টা আগে আমরা ছদ্মবেশে মেহেরপুর বিআরটিএ অফিস পযার্লোচনা করি। তবে আজ দালালের কোনো উপস্থিতি পাওয়া যায়নি। ফিঙ্গার প্রিন্ট নেওয়ার সময় অতিরিক্ত টাকা আদায় করা হয়। আমরা সেবা গ্রহীতাদের জিজ্ঞাসা করেছি, কিন্তু তারা এমন কোনো হয়রানির কথা জানাননি। এছাড়া, সেবা গ্রহণে হয়রানি বা অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগেরও সুস্পষ্ট প্রমাণ পাইনি।

তিনি আরো বলেন, তবে পরীক্ষায় পাস-ফেল নিয়ে অনিয়মের অভিযোগ সম্পর্কে আমরা বিগত কয়েক মাসের খাতা ও রেজাল্ট শিট পর্যালোচনা করেছি এবং কিছু অনিয়ম পেয়েছি। সেটিও যাতে ভবিষ্যতে না হয় সেজন্য আমরা সতর্ক করেছি।

এসময় দুদকের উপ-সহকারী পরিচালক সাইদুর রহমান, বিআরটিএ এর পরিদর্শক জিয়াউর রহমান উপস্থিত ছিলেন।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

মেহেরপুর বিআরটিএ অফিসে দুদকের অভিযান, ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার খাতায় ব্যাপক অনিয়ম

আপডেটের সময়: ০৬:৩৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫