Dhaka ০২:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

যতদিন মানবতা থাকবে,ততদিন রবীন্দ্রনাথ ঠাকুরও প্রাসঙ্গিক থাকবেন

print news

⏹️ কাজী আনিছুর রহমান

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাসঙ্গিকতা কখনো সময়ের হাতে পুরনো হয় না। কারণ, তিনি মানুষকে নিয়ে লিখেছেন, মানুষের মন ও সমাজ নিয়ে ভাবনা রেখেছেন। তাই যতদিন মানবতা থাকবে, ততদিন রবীন্দ্রনাথ ঠাকুরও প্রাসঙ্গিক থাকবেন চিরকাল। রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস ও নাটক আজও পাঠক-শ্রোতার হৃদয়ে দাগ কাটে। কবিগুরু ছিলেন সত্যিকারের বিশ্বনাগরিক। পূর্ব ও পশ্চিমের সেতুবন্ধন ঘটিয়ে তিনি বাংলাকে পৌঁছে দিয়েছিলেন বিশ্বের দরবারে।

৮ মে (২৫ বৈশাখ) বৃহস্পতিবার সন্ধ্যায় নওগাঁর আত্রাই উপজেলার পতিসরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

রবীন্দ্রনাথ ও বাংলাদেশ শীর্ষক ৩দিন ব্যাপী আলোচনা সভা, রবীন্দ্রসংগীত, কবিতা পাঠ, নাট্য মঞ্চায়ন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি।

নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম। আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ, বগুড়া সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো: বেলাল হোসেন, নওগাঁ সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড.মোহাম্মদ শামসুল আলম ও মনিয়ারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এসএম ফারুক বখত প্রমূখ।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

যতদিন মানবতা থাকবে,ততদিন রবীন্দ্রনাথ ঠাকুরও প্রাসঙ্গিক থাকবেন

আপডেটের সময়: ১০:০১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫