Dhaka ০৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা:নওগাঁ ট্রাইব্যুনালে স্বামীর মৃত্যুদণ্ড

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:১৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • ১৯৭ সময় দেখুন
print news

◼️মাসুদ রানা–স্টাফ রিপোর্টার

নওগাঁর নিয়ামতপুরে যৌতুকের পাঁচ লাখ টাকা না পেয়ে স্ত্রীকে খুনের দায়ে মোস্তাফিজুর রহমান নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে নওগাঁ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসাইন এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ইকবাল জামিল চৌধুরী লাকি।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত মোস্তাফিজুর রহমান (৫০) নিয়ামতপুর উপজেলার হরিপুর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। নিহত রানী বেগম জেলার মান্দা উপজেলার শ্রীরামপুর গ্রামের আনিসুর রহমান সাকিদারের মেয়ে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১০ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়িতে স্ত্রী রানী বেগমের কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করেন মোস্তাফিজুর রহমান। দাবি পূরণ না করায় কাঠের খাটিয়ার খুঁটি দিয়ে মাথায় আঘাত করে তিনি স্ত্রীকে হত্যা করেন। এ ঘটনায় নিহতের বাবা আনিসুর রহমান নিয়ামতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার দীর্ঘ তদন্ত ও বিচারপ্রক্রিয়ার অংশ হিসেবে রাষ্ট্রপক্ষ থেকে ১৪ জন এবং আসামিপক্ষ থেকে ২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সব সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত এ রায় দেন।

রায়ের পর বাদী পক্ষ সন্তোষ প্রকাশ করেছেন।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা:নওগাঁ ট্রাইব্যুনালে স্বামীর মৃত্যুদণ্ড

আপডেটের সময়: ১১:১৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫