
মোহাম্মদ রাসেল খাঁন- সিলেট◾
সিলেট মহানগর যুবদলের উদ্যোগে মানবিক দায়িত্ববোধ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় “স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ২০২৫” সুষ্ঠুভাবে আয়োজিত ও সম্পন্ন হয়েছে।
এই মহতী কর্মসূচি পরিচালনায় ছিলেন সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেন এবং সহ–সাধারণ সম্পাদক মাহফুজুল করিম শিপলু।
অনুষ্ঠানে উপস্থিত যুবদলের নেতৃবৃন্দ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন। পাশাপাশি মানবতার কল্যাণে সব সময় মানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
তারা বলেন,
“দেশ ও জনগণের কল্যাণে যুবদল অতীতে যেমন পাশে ছিল, ভবিষ্যতেও তেমনই দায়িত্বশীলভাবে মানুষের পাশে থাকবে।”
এই স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি একদিকে যেমন মানবসেবার অনন্য দৃষ্টান্ত, অন্যদিকে তেমনি দেশনেত্রীর সুস্থতা কামনায় যুবদলের অঙ্গীকারের প্রমাণ হিসেবে প্রতিষ্ঠিত হলো।
প্রতিবেদকের নাম 























