Dhaka ০৭:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

রামগঞ্জের রাহাতের গলিত লাশ উদ্ধার

print news

দেলোয়ার খান,নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা থেকে নিখোঁজের ১৭দিন পর সোমবার সোনাইমুড়ি সড়কের জয়াগ এলাকার একটি ডোবা থেকে ব্যাটারিচালিত অটো রিক্সা চালক রাহাত (১৯)এর গলিত লাশ উদ্ধার করে সোনাইমুড়ি থানা পুলিশ।
রাহাত রামগঞ্জ উপজেলার ৬নং লামচর ইউনিয়নের দক্ষিণ কালিকাপুর গ্রামের খাসের বাড়ীর ইউসুফ কামালের ছেলে। ধারণা করা হচ্ছে অটোরিক্সা ছিনতাই করার জন্যই তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসীর জানান, সোমবার বিকেলে সোনাইমুড়ী-চাটখিল ও লক্ষ্মীপুরের রামগঞ্জ সড়কের পূর্ব পাশে জয়াগ গ্রামের জেলেরা বাড়ির পাশের একটি ডোবায় মাছের পোনা ছাড়ার জন্য কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে কচুরিপানার ভেতরে অজ্ঞাত ব্যক্তির গলিত লাশ দেখতে পান।
বিষয়টি সোনাইমুড়ি থানা পুলিশকে অবগত করলে তারা লাশ উদ্ধার করে। নিহত ব্যক্তির বাবা ইউসুফ কামাল আজ মঙ্গলবার সকালে ঘটনাস্থলে এসে জামা-কাপড় দেখে লাশটি তার ছেলে রাহাতের শনাক্ত করেন।
অটোরিক্সা চালক রাহাত হোসেনের বাবা ইউছুফ কামাল বলেন, তাঁর ছেলে ব্যাটারিচালিত অটোরিকশার চালক ছিলেন। ১৬-১৭ দিন আগে অটোরিকশাটি নিয়ে ঘর থেকে বের হন। এরপর আর বাড়িতে না ফেরায় রামগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদ আলম বলেন, বেশ কিছুদিন আগে হত্যাকান্ডের ঘটনা ঘটায় গলিত লাশটির হাড় বের হয়ে এসেছে। লাশটি থানায় নিয়ে আসা হয়। এরপর ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। আজ মঙ্গলবার লাশটি ময়নাতদন্তে জন্য মর্গে পাঠানো হবে। তিনি আরো জানান পরিবারের সাথে কথা বলে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা রাহাতকে হত্যা করে তাঁর অটোরিক্সাটি ছিনতাই করেছে।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার জানান, অটোরিক্সা চালক রাহাত চলতি মাসের ২ তারিখে নিখোঁজ হলে তার বাবা ইউসুফ কামাল ঐদিন রাতেই রামগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেন। পরদিন ৩মে সোনাইমুড়ি এলাকা থেকে ব্যাটারীবিহীন অটোরিক্সাটি উদ্ধার করে সোনাইমুড়ি থানা পুলিশ।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

রামগঞ্জের রাহাতের গলিত লাশ উদ্ধার

আপডেটের সময়: ০৯:১২:৪২ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫