Dhaka ০১:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

রাস্তার বেহাল দশা: খুলনা-৬ আসনে বিএনপি নেতার নেতৃত্বে মানববন্ধন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:২২:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
  • ১৭৮ সময় দেখুন
print news

◼️রাজু আহম্মেদ– পাইকগাছা(খুলনা)

খুলনার কয়রা-পাইকগাছা প্রধান সড়কের বেহাল দশা মেরামতের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৬ আগষ্ট) সকাল ১১টায় কয়রা-পাইকগাছা ১৮ মাইল এলাকার চাঁদআলী বাজারে নাগরিক ফোরামের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে নেতৃত্ব দেন খুলনা-৬ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ও বিএনপির সদস্য সংগ্রহ কার্যক্রমের খুলনা জেলার টিম লিডার এস এম রফিকুল ইসলাম রফিক।

মানববন্ধনে বক্তৃতাকালে তিনি বলেন, “কয়রা-পাইকগাছার এই সড়ক দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা। দ্রুত সংস্কার করা না হলে জনগণের দুর্ভোগ চরমে পৌঁছাবে। তাই অবিলম্বে সড়ক সংস্কার করতে হবে, নতুবা দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।”

পরে তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দলের পক্ষে সমর্থন কামনা করেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা সেচ্ছাসেবক দলের নেতা জিএম ফারুক হোসেন, উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক শেখ হাবিবুর রহমান, বিএনপি নেতা মো. তোফাজ্জেল হোসেন, সেচ্ছাসেবক দলের নেতা মো. আক্তারুল ইসলাম, যুবদল নেতা মাসুদ রানা, শহিদুল ইসলাম, মো. জাহিদুল ইসলাম, মো. সিরাজুল ইসলাম, মো. মোশারফ হোসেন, আব্দুর রাজ্জাক, শেখ ইদ্রিস, ছাত্রনেতা জিয়ারুল ইসলাম, তেজেন মণ্ডলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মানববন্ধন ঘিরে এলাকায় রাজনৈতিক অঙ্গনে সরব আলোচনা চলছে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

রাস্তার বেহাল দশা: খুলনা-৬ আসনে বিএনপি নেতার নেতৃত্বে মানববন্ধন

আপডেটের সময়: ০৯:২২:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫