Dhaka ০৫:০৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

লক্ষ্মীপুর দত্তপাড়া বিএনপির কাউন্সিলে নেতৃত্ব গেল যাদের হাতে?

print news

আরিফুর রহমান তীব্র–লক্ষ্মীপুর সদর◼️

ব্যাপক উৎসাহ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো লক্ষ্মীপুর সদর উপজেলার ৮নং দত্তপাড়া ইউনিয়ন বিএনপির কাউন্সিল-২০২৫। বৃহস্পতিবার (৩ জুলাই) দত্তপাড়া পূর্ব সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এই কাউন্সিল অনুষ্ঠিত হয়।

এতে সভাপতি পদে নির্বাচিত হন মোঃ আতিকুর রহমান (১৫৫ ভোট), সাধারণ সম্পাদক পদে মোঃ মুনসুর আহম্মেদ (২১৫ ভোট) এবং সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন মোঃ দেলোয়ার হোসেন (২২০ ভোট)।

কাউন্সিলে তিনটি পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এবং ৪৫৯ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর-০৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চান একটি জাতীয় ঐকমতের সরকার—যা হবে ফ্যাসিবাদমুক্ত ও কর্তৃত্ববাদহীন। দেশের কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি আরও বলেন, “গত ১৭ বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা গুম, খুন ও গায়েবি মামলার শিকার। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে বন্দি করে রাখা হয়েছিল। খাবারে স্লো-পয়জনিং মেশানোর কারণে তাঁর শারীরিক অবস্থা আরও খারাপ হয়েছে।”

সভাপতিত্ব করেন চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক এম বেল্লাল হোসেন এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নির্বাচন রিটার্নিং কর্মকর্তা এডভোকেট হাফিজুর রহমান, চন্দ্রগঞ্জ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম ইউসুফ ভূঁইয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এডভোকেট মহসিন কবির স্বপন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ যুবদল, ছাত্রদল, কৃষক দল ও অন্যান্য অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

লক্ষ্মীপুর দত্তপাড়া বিএনপির কাউন্সিলে নেতৃত্ব গেল যাদের হাতে?

আপডেটের সময়: ০৭:৫২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫