Dhaka ০৮:৩১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

লালপুরে আগুনে পুড়লো খামার ও ভ্যান চালকের বাড়ি,আহত ১

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৪২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
  • ১৮৬ সময় দেখুন
print news

মোঃ শিহাব উদ্দিন টোকন,নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে পৃথক দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় একটি হাঁসের খামার ও এক ভ্যান চালকের বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে আগুনের অগ্নি শিখায় সব হারিয়ে নি:স্ব হয়ে পড়েছেন ঐ হাঁস খামারি ও ভ্যান চালক।

মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া (কয়লার ডহর) গ্রামের ফজরের ছেলে সুজন আলীর হাঁসেরখামারে আগুন লাগে। এ বিষয়ে হাঁস খামারি সুজন আলী বলেন, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আমার খামারে আগুন লেগে যায়।

স্থানীয়দের সহযোগিতায় আগুন নিভাতে পারলেও তার আগেই খামারঘর ও হাঁস পুড়ে ছাই হয়ে গেছে। আমার সকল মূলধন বিনিয়োগ করে আড়াই লাখ টাকায় ৪৩০ টি হাঁস নিয়ে শুরু করেছিলাম খামার।

আর তিনদিন পরেই হাঁসগুলো বিক্রি করে ঋণ দেনা পরিশোধের পরিকল্পনা ছিল। কিন্তু সব হারিয়ে আজ আমি নি:স্ব হয়ে গেলাম।

এদিকে গত ১৭ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুড়দুড়িয়া ইউনিয়নের গন্ডবিল গ্রামের ছোরাপ মন্ডলের ছেলে ভ্যান চালক মাজদুল ইসলামের (৪৮) বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ বিষয়ে আহাজারি করে মাজদুল ইসলাম বলেন, প্রতিবেশী রমজিতের বাড়িতে দাওয়াত পেয়ে ইফতারে গিয়েছিলাম।

এসময় গরুর ঘরে দেয়া কয়েলের আগুন থেকে পুরো বাড়িতে আগুন লেগে যায়। এতে ৩টি বসত ঘরসহ তিনটি ছাগল ও মুরগি পুড়ে গেছে। আগুন দেখে গোয়াল ঘরে বাঁধা গরুটি ছিটকে পালিয়ে গেলেও এখনো তার খোঁজ পাওয়া যায়নি।

ঘরের আসবাব ও দলিলপত্র, আইডি কার্ড, নগদ টাকা-পয়সা কোন কিছুই বের করতে পারিনি। এছাড়া আমার উপার্জনের একমাত্র ভ্যান গাড়িটি পুড়ে ছাই হয়ে যাওয়ায় কিভাবে চলবো তা নিয়ে দুশ্চিন্তায় আছি। এ ঘটনায় আগুন নিভাতে আসা প্রতিবেশী রনি আহমেদ (২৮) নামে একজন আহত হয়েছে।

এ ব্যাপারে লালপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান বলেন, আগুনে ক্ষতিগ্রস্ত ভ্যান চালকের বাড়িতে শুকনো খাবার ও আবেদনের প্রেক্ষিতে পুড়ে যাওয়া ঘর নির্মাণে ঢেউটিন প্রদান করা হবে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

লালপুরে আগুনে পুড়লো খামার ও ভ্যান চালকের বাড়ি,আহত ১

আপডেটের সময়: ০৮:৪২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫