মোঃ শিহাব উদ্দিন টোকন,
লালপুর (নাটোর) প্রতিনিধি:নাটোর লালপুর উপজেলা ৬ নং দুয়ারিয়া ইউনিয়নে
২৬-০৩-২০২৪ তারিখ রাত্রি অনুমান ১২.০০ ঘটিকা হইতে রাত্রি ০৩.০০ ঘটিকার মধ্যে যেকোনো সময় লালপুর থানাধীন ৬নং দুয়ারিয়া ইউনিয়নের ১। মোঃ আমিরুল ইসলাম (৪০) পিতা-মৃত আলতাব হোসেন, ২। বাচ্চু বিশ্বাস (৪৫) পিতা- সাইবুল্লা বিশ্বাস, উভয় সাং- কলসনগর, ৩। আব্দুল লতিফ (৩৫) পিতা- মৃত আব্দুর রহিম, ৪। সেকান্দার আলী, পিতা- আকবর আলী, উভয় সাং- সাতপুকুরিয়া, এবং ১০নং কদিমচিলান ইউনিয়নের ৫। আব্দুর রহমান, পিতা- নুর মোহাম্মদ, ৬। মিজানুর রহমান, পিতা- আফাজ উদ্দিন, ৭। মুক্তার আলী পিতা-মৃত গুল মোহাম্মদ, সর্বসাং- চাঁদপুর, ৮। খোয়াজ হাজী, পিতা- মৃত আজের উদ্দিন সাং- ভবানীপুর, সর্ব থানাঃ লালপুর, জেলাঃ নাটোর গণের রাইস মিল ও কাঠ মিল হইতে রিডিং মিটার রাতের অন্ধকারে কে বা কাহারা চুরি করে নিয়ে যায়। এবং প্রত্যেকের চুরি হওয়া মিটারের নিচে একটি চিটকুটে লিখে যান যে, এই মিটার নিতে হলে মোবাইল নং ০১৯৪০-৯৭৪৮৯৭ এই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে ৮০০০/- টাকা দিলে মিটার আপনাদের কাছে পৌঁছে দিব, বলে স্থানীয় সূত্রে জানা যায়।
প্রতিবেদকের নাম 




















