Dhaka ১১:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

লালপুরে সড়ক দুর্ঘটনায় আহত ১০

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৫৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪
  • ৩১৫ সময় দেখুন
print news

মোঃ শিহাব উদ্দিন,
লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে চারজনকে বনপাড়া একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয় হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) ভোর ৪টার দিকে বনপাড়া-পাবনা মহাসড়কের কদিমচিলান ইউনিয়নের গোধূরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাসপাতালে ভর্তি আহতরা হলেন- ঝিনাইদহ জেলার ট্রাকচালক শফিউল ইসলাম (৪০) ও চালকের সহকারী পঞ্চগড় জেলার আব্দুল কাদের (১৭)। বাসের যাত্রী রাজশাহী বাঘা উপজেলার রুবেল আহমেদ (৩২) তাঁর ভাই উজ্জ্বল আলম (৩৬)।
আহত উজ্জ্বল আলম বলেন, ঢাকা থেকে ঈশ্বরদী এক্সপ্রেস বাসে তিনি বাঘা যাচ্ছিলেন। বাসটি গোধূরা এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় জাতীয় জরুরি সেবা ৯৯৯ কল দিলে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এবিষয়ে বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা একরামুল হোসেন বলেন, ঘটনাস্থল থেকে চারজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও ৫-৬ জন আহত হয়েছেন, যারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। ধারণা করা হচ্ছে ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
এ বিষয়ে বনপাড়া হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান বলেন, বাস এবং ট্রাক আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

লালপুরে সড়ক দুর্ঘটনায় আহত ১০

আপডেটের সময়: ০৯:৫৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪