
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলার সদর থানাধীন তেলিপাড়া মৌজায় পূর্বের শত্রুতার জের ধরে কথা কাটাকাটির পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ৮ জন আহত হয়েছেন। এ ঘটনায় ৪ জনকে আটক করেছে সদর থানা পুলিশ। শুক্রবার (৮ মার্চ) সন্ধ্যার পরপরই সদরের তেলীপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটেছে।
স্থানীয় লোকজনরা জানায়, জুমার নামাজের পর থেকেই দুপক্ষের মধ্যে উত্তেজনা এলাকায়। এক পর্যায়ে কথা কাটাকাটি হয় জিসান ও সজিবের। সে সময় জিসানকে মারধর করে সজিব ও তার সাথের কয়েকজন বন্ধুবান্ধব । ছিনিয়ে নেয় তার ব্যবহৃত মোবাইল ফোন । প্রতিবাদ করতে গেলে জিসানের বাবার ওপরও চড়াও হন প্রতিপক্ষ । পরবর্তী সন্ধ্যার সময় মোবাইল ফেরত দেয়ার কথা বলে ডেকে নিয়ে আবারও মারধর করা হয় জিসানকে। মুহূর্তেই খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা হামলা চালিয়ে সজীবের বাড়িঘর ভাঙচুর করে। আহত হন কয়েকজন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় চারজনকে আটক করেন সদর থানা পুলিশ । গুরুতর আহত দুজন ব্যক্তি রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
প্রতিবেদকের নাম 




















