Dhaka ০৪:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

লালমনিরহাটে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

print news

মোঃসিরাজুল ইসলাম পলাশ,হাতীবান্ধা লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় ঘাস কাটতে গিয়ে  বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে  আসাদুল ইসলাম (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ(১৩ এপ্রিল) দুপুরে উপজেলার গোতামারী ইউনিয়নের খর্পদোলা এলাকায় এ ঘটনাটি ঘটেছে। মৃত আসাদুল উপজেলার গোতামারী ইউনিয়নের উত্তর গোতামারী এলাকার মৃত সামাদ আলীর ছেলে।

জানা গেছে, রবিবার সকালে আসাদুল ইসলাম বাড়ির অদূরে ভারতীয় সীমান্ত ঘেষা খর্পদোলায় ঘাস কাটতে যান। সেখানে পানি সেচের জন্য বৈদ্যুতিক মটরের সংযোগের বৈদ্যুতিক লাইনের বাশের খুটি ভেঙে ঝুলে থাকে। এর এক পর্যায়ে ওই ঝুলে থাকা তারে তার গলা জড়িয়ে যায়। আর তিনি সেখানেই পড়ে থাকেন। পরে দুপুরের দিকে স্থানীয়রা খবর পেয়ে তাকে উদ্ধার করে মৃত অবস্থায় বাড়িতে নিয়ে আসে।

হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ারুল হক বলেন, আমি কাজের জন্য বাইরে আছি। বিষয়টি জানা নেই। হাসপাতাল থেকে জেনে জানাতে পারবো। এ বিষয়ে গোতামারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোনাব্বেরুল হক মোনা বলেন, বিষয়টি শুনেছি। ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে আসাদুলের মৃত্যু হয়।

হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছি। বিষয়টি পর্যবেক্ষণ করে এর সঠিক তথ্য জানানো হবে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

লালমনিরহাটে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

আপডেটের সময়: ০৩:১৩:০৭ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫