Dhaka ০৬:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

লালমনিরহাট টু বুড়িমারী নতুন ট্রেনপাচ্ছে লালমনিরহাট বাসী

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:২৮:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪
  • ৪৪৯ সময় দেখুন
print news

লালমনিরহাট জেলা,মাল্টিমিডিয়া রিপোর্টার: রাজধানী থেকে লালমনিরহাটের বুড়িমারী রুটে নতুন একটি ট্রেন চালু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। বুড়িমারী এক্সপ্রেস নামের এই ট্রেন চলাচল শুরু করবে ১২ মার্চ থেকে । শনিবার (৯ মার্চ) রেল ভবনে বাংলাদেশ রেলওয়ের পরিচালন ও উন্নয়ন বিষয়ক এক কর্মশালায় এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক কামরুল আহসান। রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের সঙ্গে যৌথভাবে এ কর্মশালা আয়োজন করে ঢাকায় কর্মরত সড়ক, রেল ও যোগাযোগ অবকাঠামো বিষয় নিয়ে কাজ করা গণমাধ্যম কর্মীদের সংগঠন রিপোর্টার্স ফর রেল অ্যান্ড রোড (আরআরআর)।কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে রেলমন্ত্রী জিল্লুল হাকিম বলেন, আমরা রেলে যাত্রী সেবার মান বাড়ানোর চেষ্টা করছি। এবারের ঈদ যাত্রা এবং টিকিট বিক্রির কার্যক্রম আরও ভালো হবে। কোনো ধরনের টিকিট কালোবাজারি হবে না। একইসঙ্গে রেলকে নিরাপদ বাহন করার জন্য যা যা করার আমরা করছি।বিশেষ অতিথির বক্তব্যে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. হুমায়ুন কবীর বলেন, বাংলাদেশ রেলওয়েতে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে এটা সত্য। তবে সামগ্রিকভাবে বাংলাদেশ রেলওয়ের সবকিছুই খারাপ, এমনটা বলা কিন্তু ঠিক হবে না। রেলে অনিয়ম আছে, ভুল আছে, চ্যালেঞ্জ আছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা কিন্তু বসে নেই। প্রধানমন্ত্রীর নির্দেশনায় রেলপথমন্ত্রীর নেতৃত্বে আমরা আগামীতে রেলকে ভালো অবস্থায় নিয়ে যাবো।কর্মশালায় স্বাগত বক্তব্য দেন রিপোর্টার্স ফর রেল অ্যান্ড রোডের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক তাওহীদুল ইসলাম। বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) মো. আরিফুজ্জামান, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী, অতিরিক্ত মহাপরিচালক (রোলিং স্টক) পার্থ সরকার, রেলপথ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন) জালাল উদ্দিন আহম্মেদ, প্রধান পরিকল্পনা কর্মকর্তা এসএম সলিমুল্লাহ বাহারসহ বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রিপোর্টার্স ফর রেল অ্যান্ড রোডের সদস্যরা কর্মশালায় উপস্থিত ছিলেন।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

লালমনিরহাট টু বুড়িমারী নতুন ট্রেনপাচ্ছে লালমনিরহাট বাসী

আপডেটের সময়: ০৭:২৮:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪